ঈশ্বর শয়তানকে যে দুইটা কথা মনে রাখতে বললেন

৫৫৪ পঠিত ... ১৭:৩৫, জুলাই ১৫, ২০২৬

কার্ল মার্ক্স মারা যাওয়ার পর স্বর্গের প্রহরীর মুখোমুখি হলেন।

প্রহরী: তোমার প্রচার করা আদর্শ কোটি কোটি মানুষের জীবনে চরম দুর্ভোগ বয়ে এনেছে। আমি তোমাকে নরকের সবচেয়ে গভীরতম গহ্বরে পাঠালাম!

কয়েক মাস পর শয়তান ঈশ্বরকে ফোন করল:

শয়তান: ঈশ্বর, দয়া করে মার্ক্সকে যত দ্রুত সম্ভব আমার সাম্রাজ্য থেকে সরিয়ে নিন।

ঈশ্বর: আমি কেন তা করব? সে একজন পাপী, নরকের আগুনে পোড়াটুকুই তার নিয়তি।

শয়তান: সে এখানে এসে বিশাল হাঙ্গামা বাধিয়ে দিয়েছে! প্রথমে সে সব ছোটো ভূতদের সমাজতান্ত্রিক দলের অগ্রগামী বাহিনী বানিয়েছে, তারপর শয়তানদের একত্রিত করে শ্রমিক ইউনিয়ন গড়ে তুলেছে, আর এখন সে বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে!

নরক যেন পুরো ধ্বংস হয়ে না যায়, তাই ঈশ্বর মার্ক্সকে স্বর্গে নিয়ে আসতে রাজি হলেন। আরও কয়েক মাস পর শয়তান আবার ঈশ্বরকে ফোন করল:

শয়তান: হেই ঈশ্বর, What’s up? কেমন চলছে সব?

ঈশ্বর: দুইটা কথা মনে রাখবা, আমারে এখন থেকে কমরেড ঈশ্বর ডাকবা আর ঈশ্বর বলতে আসলে কিছু নেই!

৫৫৪ পঠিত ... ১৭:৩৫, জুলাই ১৫, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top