হুট করে কেন আশরাফুল ডাকছেন দেশম, বুঝতে পারছে না এমবাপ্পে

১১১ পঠিত ... ১৬:২৩, জুলাই ১৫, ২০২৬

 


বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে পুরো ফরাসি শিবিরে যখন শোকের ছায়া, তখন নতুন রহস্যের জন্ম দিয়েছেন কোচ দেশম। অভিযোগ উঠেছে, ম্যাচের পর থেকেই তিনি কিলিয়ান এমবাপ্পেকে নাম ধরে না ডেকে ‘আশরাফুল’ বলে সম্বোধন করছেন। ঘটনার আকস্মিকতায় হতবাক এমবাপ্পে। এক ফেক ভিডিও কলে তিনি বলেন, দেশম ভাইয়ের মাথাফাথা খারাপ হইসে মনে হয়। এমনেই দল হারার দুঃখে বাঁচতেসি না, এর মধ্যে আমার নামই পাল্টায়া দিসে। কিয়েক্টাবস্তা।

ফরাসি শিবিরের এক কাল্পনিক সূত্র জানায়, দেশম নাকি এখনও পুরোপুরি ম্যাচের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। মাঝে মাঝেই তিনি বোর্ডে ৪-৩-৩ লিখতে গিয়ে ৩-৪-৩, তারপর 'আশরাফুল' লিখে ফেলছেন। দলের ভেতরের এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, ম্যাচের পর ড্রেসিংরুমে দেশম নাকি কয়েকবার চিৎকার করে বলেছেন, আশরাফুল, একটু এদিকে আয়! কিন্তু এমবাপ্পে প্রথমে ভেবেছিলেন হয়তো দলে নতুন কোনো বাংলাদেশি ট্যালেন্ট যোগ দিয়েছে। পরে বুঝতে পারেন, ডাকটা আসলে তাকেই দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর ফরাসি ফুটবল ফেডারেশন নাকি ড্রেসিংরুমে একটি নোটিশ টানানোর কথা ভাবছে যেখানে লেখা থাকবে ‘খেলোয়াড়দের সরকারি নাম ব্যবহার করুন। অতিরিক্ত হতাশা থেকে নাম পরিবর্তন করা নিষেধ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এমবাপ্পে নিজের জার্সির পেছনে ‘Ashraful?’ লিখে অনুশীলনে নামবেন কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

১১১ পঠিত ... ১৬:২৩, জুলাই ১৫, ২০২৬

Top