আদালতে এক লোকের বিচার চলছে। বিচারক বললেন, মার্চের ৩ তারিখে আপনার বিরুদ্ধে আপনার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হ*ত্যা করার অভিযোগ রয়েছে। আপনি দোষী নাকি নির্দোষ?
কাঠগড়ায় দাঁড়ানো লোকটি বলল, আমি দোষী।
ঠিক তখনই আদালতের একবারে পেছনের সারিতে বসা এক লোক দাঁড়িয়ে চিৎকার করে উঠল, তুই একটা চরম শয়তান!
বিচারক লোকটিকে বসে পড়তে এবং কোনো ধরনের গোলমাল না করার আহ্বান জানালেন।
বিচারক আবার বলতে শুরু করলেন, .....এবং গত ১৭ই এপ্রিলে আপনার বিরুদ্ধে আপনার ছেলেকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে। আপনি দোষী না নির্দোষ?
কাঠগড়ার লোকটি আবারও বলল, আমি দোষী।
আবারও পেছনের সেই একই লোক দাঁড়িয়ে আরও জোরে চিৎকার করে বলল, তুই একটা চরম জঘন্য, নোংরা শয়তান!
এবার বিচারক ওই লোকটিকে নিজের এজলাসে ডেকে এনে বললেন, আমি আপনাকে আগেই শান্ত থাকতে বলেছি। আপনি যদি এভাবে চেঁচামেচি করতে থাকেন, তবে আমি আপনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে বাধ্য হব। আমি আপনার অনুভূতির মর্ম বুঝতে পারছি, কিন্তু আসামির সাথে আপনার সম্পর্ক কী?
লোকটি উত্তর দিল, ও আমার পাশের বাসার প্রতিবেশী।
বিচারক বললেন, তাহলে তো আপনার মনের অবস্থা আমি বুঝতেই পারছি, কিন্তু তাও আপনাকে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।
লোকটি এবার বলল, না, ইয়োর অনার! আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না! আমি দুই-দুইবার ওর কাছে একটা হাতুড়ি ধার চেয়েছিলাম, আর দুইবারই ও বলেছিল যে ওর কাছে কোনো হাতুড়ি নেই!



পাঠকের মন্তব্য