ককরোচ জনতা পার্টির আন্দোলনের মাঝে মোদিকে প্রশ্ন করতে চান প্রভাষ আমিন

২০৮ পঠিত ... ১৭:৪৭, জুলাই ২১, ২০২৬

 

দিল্লির পরিস্থিতি উত্তাল। হাজার হাজার ককরোচ এগিয়ে আসছে নরেন্দ্র মোদির দিকে। নড়ে-চড়ে উঠছে মোদির সিংহাসন। এই নড়াচড়ার মাঝেই জানা গেছে, ককরোচ জনতা পার্টির আন্দোলনের মাঝে মোদির সঙ্গে সংবাদ সম্মেলনে যোগ দিতে চান প্রভাষ আমিন।

একটি অবিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে, প্রভাষ আমিন দিল্লিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একটি ফেক ফোনকলে তিনি আমাদের জানান, "এরকম আন্দোলন দেখলেই আমার আগের অভিজ্ঞতার কথা মনে পড়ে। এসব পরিস্থিতিতে ঠিক কোন জায়গায় কোন প্রশ্নটি করতে হয়, তা আমার চেয়ে ভালো কেউ জানে না। কীভাবে একটি প্রশ্ন করে পুরো আন্দোলনকে জমিয়ে ফেলা যায়, সেটা আমি আবারও একবার দেখিয়ে দিতে চাই।"

তিনি আরও জানান, মোদিকে প্রশ্ন করার জন্য তিনি স্পেশাল এক সেট প্রশ্ন তৈরি করেছেন। আশা করছেন, এই প্রশ্নে কাজ না হয়ে যাবেই না!

নিজের মুন্সিয়ানা বোঝাতে প্রভাষ আমিন বলেন, মোদিকে বলব, আমার প্রতি বিশ্বাস রাখুন! নতুবা শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে পারেন আমার ক্ষমতা সম্পর্কে। উনি ভালো বলতে পারবেন। বেশি না, শুধু একটা প্রশ্ন করব—তাতেই কাজ হবে!

২০৮ পঠিত ... ১৭:৪৭, জুলাই ২১, ২০২৬

Top