রোমিও-জুলিয়েটের 'নিউ ক্যাম্যাও' অ্যাক্টর

৩১ পঠিত ... ৭ ঘন্টা ২৪ মিনিট আগে

 স্টেজে চলছে রোমিও অ্যান্ড জুলিয়েট-এর ব্যালে পারফরম্যান্স। সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য—রোমিও স্টেজে পড়ে আছে, আর জুলিয়েট তাকে ডাকছে। কিন্তু গ্যালারিতে দর্শক হেসে গড়িয়ে পড়ছে। কেন?

কারণ স্টেজে উঠেছে এক বিনা দাওয়াতে আসা মেহমান—চারপেয়ে এক কমলা বিড়াল। যথারীতি স্টেজে উঠে তার হিউম্যানদের এসব কর্মকাণ্ড একটুও ভালো লাগেনি! রোমিও কেন এভাবে শুয়ে পড়ে আছে, সেটা বুঝতে সে প্রথমে তার চুলে কামড় দিল, তারপর গাল-মুখে আদর করল, মাথায় থাবা বুলাল, কিছুক্ষণ খেলাধুলাও করল। এরপর যখন দেখল হিউম্যানটি তখনও স্টেজে পড়েই আছে, বিরক্ত হয়ে পাশে থাকা একটি বেঞ্চে লাফ দিয়ে উঠে বসল এবং নিজের কাজে মন দিল।

আর এই ঘটনাই দর্শকদের হাসিয়ে শেষ করল। অনেকেই বলছেন, বিড়ালটি ট্র্যাজেডিকে একেবারে কমেডিতে পরিণত করে দিয়েছে। এমন ঘটনা মুহূর্তের মধ্যেই ভাইরাল হবে, সেটাই তো স্বাভাবিক!

পারফরম্যান্সটি ছিল ম্পেরিয়াল রাশিয়ান ব্যালে -এর। আর এটি অনুষ্ঠিত হচ্ছিল ইজমিরের শহরের একটি মুক্তমঞ্চে। বিড়ালের শহর বলে কথা, এমন তো হতেই পারে!

 

৩১ পঠিত ... ৭ ঘন্টা ২৪ মিনিট আগে

পাঠকের মন্তব্য

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top