একজন নান-এর খুব জরুরি ভিত্তিতে টয়লেটে যাওয়ার প্রয়োজন ছিল। আশেপাশে কোনোকিছু না থাকায় একটি নাইট ক্লাবে ঢুকলেন তিনি। সেখানে তখন ধুমধাম গান-বাজনা আর চিৎকার-চেঁচামেচি, কিছুক্ষণ পরপরই সেখানের আলো বন্ধ হয়ে যাচ্ছিল, আর প্রতিবার আলো অফ হলেই লোকজন আনন্দে ফেটে পড়ছিল। কিন্তু যখনই মাতাল জনতা ওই নানকেদেখল, সাথে সাথে সবাই থেমে গেল।
তিনি বারটেন্ডারের কাছে বললেন, আমি কি আপনাদের টয়লেটটা ব্যবহার করতে পারি?
বারটেন্ডার বলল, অবশ্যই, কিন্তু ভেতরে একটা উলঙ্গ পুরুষের মূর্তি আছে যার গোপনাঙ্গ শুধু একটা ডুমুর পাতা দিয়ে ঢাকা।
নান বললেন, সমস্যা নেই, আমি অন্য দিকে তাকিয়ে থাকব। তিনি টয়লেটের দিকে চলে গেলেন।
কয়েক মিনিট পর তিনি যখন বেরিয়ে এলেন, সারা ক্লাবের সবাই হঠাৎ চুপ হয়ে গেল এবং পরক্ষণেই সবাই মিলে তাকে জোরদার হাততালি দিয়ে অভিনন্দন জানাতে লাগল।
নান অবাক হয়ে বারটেন্ডারের কাছে গিয়ে বললেন, আমি কিছু বুঝতে পারছি না। আমি শুধু টয়লেটে গিয়েছি বলে তারা আমাকে এভাবে হাততালি দিচ্ছে কেন?
বারটেন্ডার হেসে বলল, আসলে এখন তারা জেনে গেছে যে আপনিও আমাদের দলেরই একজন। তা, এক গ্লাস ড্রিংক নেবেন নাকি?
নান আরও ধাঁধায় পড়ে বললেন, কিন্তু আমি এখনও কিছু বুঝতে পারছি না!
বারটেন্ডার হো হো করে হেসে বলল, ব্যাপারটা হচ্ছে, যখনই কেউ ওই মূর্তির ওপরের ডুমুর পাতাটা তোলে, তখনই পুরো ক্লাবের আলো নিভে যায়! এখন বলুন, পানীয়টা কি দেব?



পাঠকের মন্তব্য