দুই বন্ধু যেভাবে বারের খরচ বাঁচালো

পঠিত ... ১ ঘন্টা ৪৯ মিনিট আগে

2

দুই বন্ধু মিলে ঠিক করল মাতাল হবে...
কিন্তু পকেটে আছে মাত্র ৫০ টাকা। প্রথম বন্ধু বুদ্ধি দিয়ে বলল, শোন, একটা আইডিয়া আছে! চল একটা দোকান থেকে বড় দেখে একটা সসেজ কিনে নিই। বন্ধুটি কিছুই বুঝল না, তাও রাজি হলো। তারা সসেজ কিনল এবং সোজা বারে চলে গেল।

সেখানে গিয়ে তারা একের পর এক বিয়ার গিলতে শুরু করল। বিল দেওয়ার সময় যখন এল, তখন প্রথম বন্ধুটি সসেজটা প্যান্টের চেইনের ফাঁক দিয়ে বের করে ধরল আর বলল, নে, তুই এটা মুখে নিয়ে চোষা শুরু কর, দেখবি বিল নেওয়ার আগেই ওরা আমাদের ঘাড় ধরে বের করে দেবে! বন্ধুটি তাই করল আর ঠিক তা-ই হল। বারের মালিক তাদের লাথি মেরে বের করে দিল। তারা হাসাহাসি আর আনন্দ করতে করতে পরের বারে গেল।

এইভাবে এক বার থেকে অন্য বার, তারপর আরেক বার, এভাবে পুরো এলাকা চষে বেড়াল তারা। প্রতিবার যখনই বিল দেওয়ার সময় আসে, প্রথম বন্ধুটি সসেজ বের করে আর দ্বিতীয় বন্ধুটি ওটা নিয়ে চুষতে শুরু করে। আর প্রতিবারই মালিক তাদের লাথি দিয়ে বার থেকে বের করে দেয়।

বার ঘোরাঘুরি শেষ করে যখন তারা টলতে টলতে ফিরছে, তখন দ্বিতীয় বন্ধুটি বলল, দোস্ত, এতগুলো বিয়ার পেটে গিয়ে এখন পেটে আগুন জ্বলছে। প্রচণ্ড খিদে পেয়েছে রে! ওই সসেজটা কোথায়? ওটা এখন খেয়ে ফেলি চল।

প্রথম বন্ধুটি কাঁচুমাচু হয়ে বলল, ভাই, আমি তো ওটা প্রথম বারের ওখানেই হারাইয়া ফেলছি!

পঠিত ... ১ ঘন্টা ৪৯ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top