সেখানে স্বর্গের হিসাবরক্ষক তাকে একটা বেশ সুন্দর, আধুনিক ছয় রুমের বাড়ি, সুন্দর বাগান আর একটা টেনিস কোর্ট বরাদ্দ দিলেন। ভাগ্য দেখে বিল গেটস বেশ খুশি হলেন এবং দ্রুতই পরকালের জীবনের সাথে খাপ খাইয়ে নিলেন।
একদিন হাঁটার সময় ফাইন টেইলর্ড স্যুট পরা এক লোকের সাথে তার দেখা হলো।
বিল গেটস বললেন, স্যুটটা তো দারুণ! এটা কোথায় পেলেন?
লোকটি বলল, আসলে, আমাকে এইরকম ৫০টা স্যুট, সাথে ২টা রাজপ্রাসাদ, একটা ইয়াট, একটা গলফ কোর্স আর চারটা রোলস-রয়েস গাড়ি দেওয়া হয়েছে।
বিল তো তাজ্জব! জিজ্ঞেস করলেন, বলেন কী! আপনি কি কোনো পোপ ছিলেন নাকি মরণব্যাধিতে আক্রান্ত রোগীদের বাঁচানো কোনো মহান ডাক্তার ছিলেন?
লোকটি বলল, না, আমি টাইটানিক জাহাজের ক্যাপ্টেন ছিলাম।
শুনে বিল গেটস তো রেগে আগুন! সোজা স্বর্গের হিসাবরক্ষকের কাছে ছুটে গেলেন। এ কেমন বিচার? একটা ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন এসব পেল, আর আমি 'উইন্ডোজ অপারেটিং সিস্টেম'-এর উদ্ভাবক হয়ে পেলাম এই মামুলি একটা কুঁড়েঘর?
সেন্ট পিটার ঠাণ্ডা মাথায় উত্তর দিলেন, টাইটানিক কিন্তু জীবনে মাত্র একবারই ক্র্যাশ করেছিল!



পাঠকের মন্তব্য