সিইও, অধ্যাপককে পেছনে ফেলে যেভাবে পরিচ্ছন্নতাকর্মী এগিয়ে গেল

১৪ পঠিত ... ১০ ঘন্টা ৮ মিনিট আগে

এক অধ্যাপক, এক সিইও আর এক পরিচ্ছন্নতাকর্মী বনে হেঁটে যাওয়ার সময় এক মায়াবী পরীর দেখা পেলেন।

তোমরা যদি একদিনের জন্য অন্য কারও চাকরি করো, তবে আমি তোমাদের সবচেয়ে পছন্দের জিনিসটা উপহার দেবো।

অধ্যাপক বললেন, আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবো। ৬ বছরের বাচ্চাদের পড়ালেখা শেখানো আর এমন কী কঠিন কাজ! পরী তাকে সাথে সাথে একটা ক্লাসরুমে টেলিপোর্ট করে দিল। কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাচ্চাদের চিল্লাচিল্লিতে তার মেজাজ বিগড়ে গেল, তিনি সব বই-খাতা ছুঁড়ে ফেলে দিয়ে রণে ভঙ্গ দিলেন।

সিইও বললেন, আমি ওয়েটার হবো। খালি খাবার আনা-নেওয়া তো কাজ, এ তো পানির মতো সোজা! পরী তাকে একটা রেস্তোরাঁয় পাঠাল। প্রায় এক ঘণ্টা পর বিরক্তিকর কাস্টমারদের জ্বালায় পাগল হয়ে সে প্লেট-বাসন মেঝ ভেঙে চুরমার করে হাল ছেড়ে দিল।

এবার পরিচ্ছন্নতাকর্মী বলল, আমি চিত্রশিল্পী হবো। তাকে সাথে সাথে এক আর্ট গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হলো। সে ক্লাসরুমের ছুঁড়ে ফেলা খাতা-কলম আর রেস্তোরাঁর ভাঙা প্লেটের টুকরোগুলো আঠা দিয়ে ক্যানভাসে লাগিয়ে দিল, আর সেটা এক বিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেল!

পরী অবাক হয়ে পরিচ্ছন্নতাকর্মীকে জিজ্ঞেস করল, তুমি এত বুদ্ধি পেলে কোথায়?

পরিচ্ছন্নতাকর্মী উত্তর দিল, আমার তো আর্টের ওপর মাস্টার্স ডিগ্রি করা আছে!

১৪ পঠিত ... ১০ ঘন্টা ৮ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top