আইডিয়া: অ্যাথেনা রুশাফি
আজ লিপস্টিক দিবস। মেয়েদের সাথে লিপস্টিকের সম্পর্ক সেই মেসোপটেমিয়ার আমল থেকে। যুগ যুগ ধরে মেয়েদের এই যে লিপস্টিকের প্রতি ভালোবাসা সেই সম্পর্কটাকেই একটু খুঁজে বের করেছে eআরকির লিপস্টিকপ্রিয় মেয়েরা। চলুন দেখে নিই।
১। মেয়েদের মন খারাপের সবচেয়ে কাজের ঔষধ হলো লিপস্টিক! মন খারাপ ভালো করতে পছন্দের শেডের লিপস্টিকই লাগালেই চলে।
২। মেয়েদের সাথে ঝগড়া হওয়ার পর তাদের রাগ ভাঙাতে লিপস্টিক বেশ কাজের। প্রেমিক, বউ, বান্ধবী কিংবা বোন যেই হোক, রাগিয়ে দিলে লিপস্টিক উপহার দিন! কাজ হবে।
৩। একটা নীল শাড়ি আর সাথে পছন্দের শেডের লিপস্টিক দিলে মেয়েরা নিজেকে নিজের অজান্তেই হুমায়ূন আহমেদের উপন্যাসের নায়িকা ভাবা শুরু করে।
৪। জন্মদিনে মেয়ে বন্ধুদের কী উপহার দেবেন তা নিয়ে খুব একটা না ভাবলেও চলে। দোকানে যান, একটা লিপস্টিক কিনুন। একদম নো-রিস্ক।
৫। লাল লিপস্টিক পরার পর মেয়েরা নিজেদেরকে একাই একশ মনে করে! এমন একটা আত্মবিশ্বাস আসে যে, দুনিয়ার সব কিছুই সে করে ফেলতে পারবে।
৬। মেয়েদের কাছে পছন্দের শেডের লিপস্টিক হারিয়ে যাওয়ার কষ্ট ব্রেকাপ হওয়ার কষ্টের চেয়ে বেশি।
৭। আয়নার সামনে দাঁড়িয়ে নতুন শেডের লিপস্টিক দেওয়ার পর প্রতিটি মেয়ে অন্তত পাঁচ মিনিট নিজেকে আয়নায় দেখে এক ধরনের রাজকীয় আত্মতৃপ্তি পায়।
৮। ব্রেকাপের পর লাল শেডের লিপস্টিক দিয়েছে মানে, মেয়েটা মুভ অন করার জন্য পুরোপুরি প্রস্তুত।
৯। মেয়েদের ক্ষেত্রে লিপস্টিক ভাঙা আর মন ভাঙা সমান।
১০। মেয়েরা যদি একবার লিপস্টিক শেডের মধ্যে তাকে মানায়, আর তার নিজেরও খুব পছন্দ হয় এমন শেড পেয়ে যায় তাহলে সেই লিপস্টিক শেডের জন্য তার প্রিয় মানুষকেও ছেড়ে দিতে দুইবার ভাববে না!


