সাম্প্রতিক খবর অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র নাসিরুদ্দীন পাটওয়ারী। কিন্তু এ খবর চাউর হওয়া মাত্রই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন অত্র এলাকার ছাগল খামারিরা।
নাম প্রকাশ না করার শর্তে এক খামারি আমাদের ভুয়া ফোনে জানায়, হুনছি, হেয় নাকি আদরের পালা জিনিস গোপনে নিয়া খাইয়া ফালায়। আমি আমার আদরের ফুলিরে (ছাগল) ঘরের মধ্যে বাইন্ধা রাখছি এইডা শোনার পর থেইকাই!
আরেক খামারিও একই আতঙ্ক প্রকাশ করে আমাদের সবুজ সাংবাদিককে জানায়, এই খবর টিভিতে দেখার পর থেইকা আমার ছাগলগুলা তব্দা খাইয়া শব্দ করা বন্ধ কইরা দিছে। কাঁঠাল পাতা দেখাই, আম পাতা দেখাই, এমনকি আমরা পাতাও দেখাই—কিছুতেই কোনো রেসপন্স নাই। বাধ্য হইয়া টিভিটাই সরাইয়া ফেলছি!
অবশ্য ভিন্ন মত প্রকাশ করেছে এক খুচরা ছাগল বিক্রেতা। সে আমাদের প্রতিনিধিকে জানায়, আমার একটা ছাগল আছে। হেয় আজীবনের সিঙ্গেল, ডিপ্রেশনে ভোগা। আমার লগে ওর আত্মার টান। ওর চেহারা দেখলেই বুঝি, ও এই বয়সে চায় একটু পাঞ্চ! ফেসবুকে পাটোয়ারি সাহেবের ভিডিও চালু হইলেই ও ফোনটার কাছে আসে। আমি বুঝি, ও চুরি হইয়া যাইতে চায়! একটু অ্যাডভেঞ্চার চায় শেষ বয়সে।
এদিকে খামারিদের এই প্রতিক্রিয়ার বিপরীতে নাসিরুদ্দীন পাটওয়ারীর প্রতিক্রিয়া জানতে আমাদের প্রতিনিধি তার ভুয়া স্ন্যাপচ্যাট নম্বরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
তবে একসময় সেই নম্বর থেকে মেসেজ আসে। মেসেজটা হলো—আপনার কাছে কি চুরির জন্য দুইটা ছাগল আছে? নাই? মাত্র একটা? তাহলে ধিক্কার জানাই আপনাকে!


