ডাকসুতে জিন্নাহর ছবি প্রতিস্থাপনকে কেন্দ্র করে অনলাইনে যখন তুমুল আলোচনা-সমালোচনা, তখন ওপর থেকে নাকি বিষয়টি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন মুহাম্মদ আলী জিন্নাহ। ডাকসুতে জিন্নাহর ছবি প্রতিস্থাপনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, ঠিক তখনই এ ঘটনায় নাকি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জিন্নাহ।
ঘটনার পর ইতিহাসের পাতা থেকে বিশেষ প্ল্যানচেটের মাধ্যমে জিন্নাহকে সাময়িকভাবে নামিয়ে এনে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথমে দীর্ঘক্ষণ চুপ করে থাকেন। উপস্থিতদের দাবি, বিষয়টি নিয়ে প্রশ্ন করার পর কিছুক্ষণ কোনো কথা না বলে নীরব থাকেন তিনি। পরে ধীরে ধীরে নিজের অনুভূতির কথা জানাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছুক্ষণ নীরব থাকার পর তিনি আবেগঘন কণ্ঠে বলেন, কিছু মুক্তির বাচ্চা আমার সাজানো-গোছানো দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। তখন যদি ডাকসুর এই ছেলেপেলেগুলোকে খুব দরকার ছিল, আহারে, সময়মতো এরা যদি থাকত।তার এই বক্তব্যের পর তিনি ডাকসুর সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান। ডাকসুকে উদ্দেশ্য করে জিন্নাহ বলেন, তোমরা এভাবে চালিয়ে যাও। আশা করি এই জমিনে আবার একদিন ‘পাক সার জমিন সাদ বাদ’ শুনতে পারব। আমার ফুল সাপুট তোমাদের। পাশাপাশি ডাকসুতে জিন্নাহর ছবি প্রতিস্থাপনের ঘটনাকে কেন্দ্র করে অনলাইনে যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, সেটিও নাকি তিনি জানতে চেয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া এবং ডাকসুর পাকিস্তানপ্রীতি নিয়ে যে আলোচনা হচ্ছে, সে সম্পর্কেও নাকি তাকে জানানো হয়।
সবকিছু শোনার পর জিন্নাহ কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন বলে দাবি করেন উপস্থিতরা। এরপর তিনি আবারও ডাকসুর প্রতি নিজের সমর্থনের কথা জানান এবং তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


