প্রিয় ইনকিলাব মঞ্চ, মুঝে শান্তিতে ঘুমাইতে দাও!

৯৬ পঠিত ... ১৯ ঘন্টা ১৫ মিনিট আগে

 

প্রিয় ইনকিলাব মঞ্চ,

আরে ইয়ার, My goodness! কবর মে বহুত শান্তিতে, সুকুন সে সো রহা থা মায়! জান্নাত মে একদম চিল মারকে এক গ্লাস ঠাণ্ডা হুইস্কি—আই মিন, ঠাণ্ডা শরবত পিয়ে কে আরাম সে সো রহা থা। লেকিন তুম লোগ নে মেরা সোনা একদম হারাম করে দিলা! তুম লোগ মুঝে আবার কবর সে উঠনে মে একদম বাধ্য করলা!

আরে ভাই, মায় এক বিলেতি ব্যারিস্টার, লিংকনস ইন কা পাস করা হাই-ফাই উকিল! মেরা কালেকশনে দো শ’-এর জ্যাদা বেসপোক স্যুট থা, প্রতিদিন দামি চুরুট ফুঁকতুম, সিল্ক কা টাই জীবনে দো বার রিপিট নেহি করতা থা। অউর তুম লোগ মুঝে ক্যা বানা দিয়া রে ভাই? ইসলামিক রেনেসাঁর পোস্টার বয়? What utter rubbish! মায় কি কাভি পাজামা-পাঞ্জাবি পেহেনতা থা? মায় কি কাভি পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ্জ করতা থা? ঈদ কা দিন ছাড়া মুঝে কাভি কোনো মসজিদ মে দেখা হ্যায় তুম লোগ? মায় তো শিয়া ফ্যামিলি কা লড়কা, মাজহাব কা চক্কর মে হি কাভি নেহি পড়া! অউর তুম লোগ মেরা ফটো ছাতি মে লেকে উগ্র ধর্মান্ধতার সুর ভাঁজছো? This is absolute nonsense!

মেরা বেটি দিনা ওয়াদিয়া ধর্মান্ধ পাকিস্তান মে রহনা সোজা অস্বীকার কর দিয়া থা। মায় তো কাভি উগ্র ধর্মীয় রাষ্ট্র চাহা হি নেহি! ১৯৪৭ কা ১১ আগস্ট কা স্পিচ মে মায় তো সাফ সাফ বোলা থা—মসজিদ, মন্দির, গির্জা জিসকা জিসকা হ্যায়, রাষ্ট্রের নজরে সব সমান! অউর তুম লোগ মুঝে এক উগ্র ইসলামিক আইকন বানা কে একদম বসা দিয়া? মায় আগর আজ জিন্দা হোতা না, সোজা লিংকনস ইন কা ল-বুক খোল কে তুম লোগো কা খিলাফ মানহানির কেস করে দিতাম!

অউর তুম লোগো কা জো ও ফাটকা লিডার শরীফ ওসমান হাদি, জো বোলা কি কসাই কাদের কা ফাঁসি মে ও ঘর মে একদম গড়াগড়ি করে কান্না করে দিছি। What kind of ideological madness is this? জো লোকটা একাত্তরে নিরীহ বাঙালি কুপিয়ে মারল, উসকা ওয়াস্তে কান্নাকাটি করা লোকটাকে তুম লোগ বিপ্লবী বলো? মায় নিজে জীবনের শেষ দিনে ডক্টর এলাহী কো বোলা থা, মায় তো জীবনে দুটো ভুল করেছি—লাহোর প্রস্তাব বিকৃত করা অউর ঢাকায় গিয়ে ভাষা নিয়ে জ্ঞান মারা। মায় তো দিব্যচোখে দেখেছিলাম, পূর্ব পাকিস্তান কাভি পশ্চিম কা অন্যায় কর্তৃত্ব মানবে না! জো ভুল মায় নিজে স্বীকার কর কে গেলাম, তুম লোগ উস পচে যাওয়া আইডিয়া কো মাথায় তুলে নাচছো?

আরে ইয়ার, তুম লোগো কা কোই নিজস্ব ভিশন বা ফিলোসফি নেহি হ্যায়! তুম লোগ একাত্তরের পরাজিত প্রেতাত্মা কা পুরোনো বোতল মে নতুন বিপ্লবী সুরা ঢেলে বিক্রি করছো। মায় জীবনে হজ্জ করি নাই, ঠিকমতো নামাজ পড়ি নাই—সেই মুঝে ইসলামিক প্রণেতা ডাকছো!

Listen to me very carefully. পাকিস্তান নামক ফেইল্ড স্টেট কা ভূত মগজ সে বের করো। মেরা জীর্ণ কঙ্কাল বুকে চেপে ধরে এই স্বাধীন বাংলাদেশে বসে জিন্নাহ-প্রেমের মেকি ড্রামা বন্ধ করো। Do not disturb my sleep again with your cheap revolution! মুঝে শান্তিতে ঘুমাইতে দাও!

এম. এ. জিন্নাহ

(ব্যারিস্টার-অ্যাট-ল, ফ্রম দ্য গ্রেভ)

৯৬ পঠিত ... ১৯ ঘন্টা ১৫ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top