সুকুমার রায়ের বোম্বাগড়ে OG ট্যুর

পঠিত ... ১ ঘন্টা ১ মিনিট আগে

১.

গাইজ, এবার আমি ঘুরতে এসেছি ‘বোম্বাগড়ে’! কোথায় ভাবছ তো? আরে আরে, ঐ তো মি. সুকুমারের ‘আবোল তাবোল’! দ্য গ্রেট মি. ‘বোম্বাগড়ের রাজা’ মশাই আমাকে দাওয়াত করেছেন! কান্ট বিলিভ? দেন লেট মি শো!

বাট তোমাদের দেখানোর আগেই- আই মাইসেল্ফ গট স্টানড! অ্যাজ আ জেনজি, আমি খুব একটা ক্লিয়ার ছিলাম না মি. সুকুমারের বোম্বাগড়ের রাজার ব্যাপারে! বাট আই জাস্ট লাভ রয়্যালস! সো আই গট টেম্পটেড!

লো বাজেটে অফবিট ট্যুরিজম করতে এসে সোজা ‘বোম্বাগড়ে’ ল্যান্ড করেছি, বাট নাউ আই ফিল লাইক- টিনের চালে কাক, আমি তো অবাক! ইটস আ মেন্টাল প্লেস, ম্যান! কোনো লজিক নাই, কোনো সেন্স নাই- ইটস গিভিং ১০০% পিওর ব্রেইনরট ভাইবস!

২.

কাল রাতে আসছি বোম্বাগড়! জার্নির ল্যাগিং কাটাতে ভাবলাম- যাই, রয়্যাল প্যালেসটা ঘুরে আসি। গিয়ে দেখি রয়্যাল ডাইনিং শুনশান! কে একজন যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদিক-ওদিক দেখছে! আই থট সাম পাইক-পেয়াদা। বাট OMG! ইটস দ্য কিং হিমসেল্ফ! ক্রাউন পরে আছেন, তার ড্রেসের জুয়েলসের হিসাব করা জাস্ট আমার হিসাবের বাইরে!

কিন্তু তার তো এখন ঘুমানোর কথা! কী করছেন তিনি? তাও অল এলোন! কোনো একটা আর্টের কাছে দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে উঁকি মেরে দেখে আই গট শকড! কিং ফ্রেমবন্দি করা ‘আমসত্ত্ব ভাজা’ চিবাচ্ছেন!

আই ওয়াজ লাইক- ব্রো, আর্ট গ্যালারির জিনিস কি কেউ ক্যাফেটেরিয়ার ফুড ভেবে খায়?! তিনি আমাকে দেখে একটু ভড়কে গিয়ে হেসে বললেন,

লেট নাইট ক্রেভিং স্যাটিসফাই করতে ছবির ফ্রেমে বাঁধানো খাঁটি আমসত্ত্ব খাচ্ছি! আমি রাজা মানুষ। লাক্সারি তো আমার জন্যই। কেউ অবশ্য জানে না যে ছবির ফ্রেমে কেন এগুলো বাঁধিয়ে রাখি! যখন তখন পাইক-পেয়াদাকে খাবার কথা বলতে লজ্জা লাগে, বুঝলে না! যদি ভাবে পেটুক রাজা? আবার টক-মিষ্টিও খেতে ইচ্ছে করে- তাই এই ব্যবস্থা!

কিং আমাকেও দিলেন আমসত্ত্ব! টেস্টস ওয়াও! তিনি চুপিচুপি আমায় বললেন- ইটস আ সিক্রেট! আমিও পিংকি প্রমিস করলাম!

৩.

প্যালেস থেকে রাস্তায় বের হয়ে ভাবলাম এখানকার লোকাল কালচার দেখি। সামনে দেখি দু-তিনজন লোক ডিগবাজি খাচ্ছে! হোয়াই ম্যান, হোয়াই? শুনলাম এখানে কারো সর্দি-কাশি হলে নাকি প্যারাসিটামল খায় না, ডিরেক্ট রাস্তায় নেমে ডিগবাজি খায়! ক্রেজি পারকুর ইমিউনিটি!

দেন আই সি সাম টিকিওয়ালা পণ্ডিত! তারা টাক ঢাকার জন্যই মেবি মাথায় ডাকটিকিট লাগিয়ে নিয়েছেন! আই গট ইট! ‘টাক- এখনই ঢেকে যাক’ ইন বোম্বাগড়ীয় স্টাইলে!

তাদের দিক থেকে ফিরে দেখলাম কয়েকজন ডিভাকে! আমার তো পিস আউট হয়ে যাচ্ছিল! কেন? জোছনা রাতে এরা চোখে আইলাইনারের বদলে আলতা মেখে ঘুরে বেড়ায়! মাইন্ড ইট, নো নাইট ক্রিম, অনলি ব্লাড-রেড আইস! এটাই বোম্বাগড়ের ডিভাদের রাতের স্কিনকেয়ার রুটিন!

যাই, আর শকিং কিছু দেখার আগেই কম্বলের তলায় ঢুকে যাই! নয়তো ফুড পয়জনিং হয়ে যাবে!

৪.

নেক্সট মর্নিং আবার প্যালেসে ব্রেকফাস্ট! খেতে গিয়ে দেখি আমার পাশে কুইন বসেছেন! তাকে হ্যালো-হাই করতে গিয়ে দেখি তার মাথায় বালিশ! আমাকে অবাক হয়ে চাইতে দেখে তিনি বললেন,

আ’ম অলওয়েজ রেডি টু হ্যাভ মাই বিউটি স্লিপ! নইলে যে স্কিন খারাপ হয়ে পড়বে!

আমি মাথা ঝাঁকিয়ে বাঁ দিকে তাকাতেই দেখি কুইনের এল্ডার ব্রো নরমাল ফ্রেঞ্চ টোস্ট না খেয়ে পাউরুটিতে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছেন! আই ফিল লাইক হাতুড়ির বাড়িটা আমার মাথায় পড়েছে! WTF!

৫.

দুপুরে রাজসভায় কোনোমতে পারমিশন পেয়ে ঢুকলাম। ভাবলাম কোনো সিরিয়াস রাজকাজ দেখব। নানা কাজকামের মধ্যে হঠাৎ রাজা মশাই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পুরো গলার জোর দিয়ে চেঁচিয়ে উঠলেন- ‘হুক্কা হুয়া!’

আমি চেয়ার থেকে পড়ে গেলাম! কোনো ওয়ার্নিং নাই, কিছু নাই! ওদিকে উনার পাশে প্রাইম মিনিস্টার (মন্ত্রী) আলাদা কোনো চেয়ারে বসেননি, ডিরেক্ট কিংয়ের কোলে চড়ে বসে কলসি বাজাচ্ছেন! মি বি লাইক- ব্রো, ওয়াট ইজ দিস অ্যাবসার্ড ব্রোম্যান্স?!

৬.

এরপর আরও অনেক কিছুই দেখলাম! বাট আমি গেট ইউজড টু হয়ে গেছি মনে হচ্ছে! কিংয়ের আন্ট কুমড়ো দিয়ে ক্রিকেট খেলছিলেন- আমি ব্যাট করলাম! সিক্স মেরে আশেপাশের সবাইকে কুমড়ার রসে ভিজিয়ে দিলাম! ম্যাসিভ ফান, ম্যান!

রাতে ঘুমাতে গিয়ে দেখি বিছানাজুড়ে বিছানো শিরীষ কাগজ! পিঠের স্কিন পিলড হয়ে যাওয়ার জোগাড়! রাজা মশাইকে গুড নাইট বলতে গিয়ে দেখি তিনি তার দামি ঘড়িটা খাঁটি ঘিয়ের বাটিতে ডুবিয়ে রেখেছেন! লজিক জিজ্ঞেস করায় রাজভৃত্য জানাল, ঘড়ি নাকি ড্রাই হয়ে গেলে টাইম স্লো হয়ে যায়!

আমি বুঝলাম। আমাদের দেশেও তো অয়েলিংয়ের সিস্টেমটা খুবই প্রোডাক্টিভ! খুব চলে!

৭.

বোম্বাগড় ট্যুর গেটিং ফান! বাট যেহেতু অ্যাবসার্ড সব রুলস- তাই ইন কেস যদি পরশু সকালের মধ্যে আমি ওয়ানপিস বাড়ি ফিরতে না পারি, তাহলে প্লিজ লুক ফর মি! বি সিরিয়াস! নয়তো দেখা গেল বোম্বাগড়ের কোনো রুলস ভেঙে ফেলায় আমাকে কুমড়ো ক্রিকেটের বল বানিয়ে ফেলা হয়েছে! গাইজ, প্লিজ লুক আউট!

পঠিত ... ১ ঘন্টা ১ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top