আমেরিকার সবচেয়ে বড় কনডম কারখানাটা হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে গেল।
ভোর চারটার সময় টেলিফোনের শব্দে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘুম ভাঙল।
অপরপাশ থেকে বলা হলো, এই অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, কিন্তু মারাত্মক জরুরি একটা পরিস্থিতি তৈরি হয়েছে! একটু আগেই খবর পেলাম ওয়াশিংটনের ড্যুরেক্স কারখানাটি আগুনে একেবারে ছাই হয়ে গেছে। যা হিসাব, তাতে আগামী এক সপ্তাহের মধ্যেই পুরো যুক্তরাষ্ট্রের কনডম সাপ্লাই শেষ হয়ে যাবে!
ট্রাম্প তো শুনেই আঁতকে উঠলেন, সর্বনাশ! এত অনাকাঙ্ক্ষিত বাচ্চা-কাচ্চা সামলাতে গেলে তো আমাদের অর্থনীতি একবারে ধ্বংস হয়ে যাবে! আমরা তো ফতুর হয়ে যাব। এক কাজ করো, মেক্সিকো থেকে জরুরি ভিত্তিতে কনডম ইম্পোর্ট করার ব্যবস্থা করো।
ফোনের ওপাশ থেকে কণ্ঠটি বলল, স্যার, ওটা খুব খারাপ আইডিয়া হবে... মেক্সিকানরা এই সুযোগে আমাদের নিয়ে যা তা তামাশা শুরু করবে। পুরো বিশ্বে আমরা হাসির পাত্র হব! তারচেয়ে কানাডার সাথে কথা বললে কেমন হয়?
ট্রাম্প ভেবে বললেন, ঠিক বলেছ। ওকে, আমি মার্ক কার্নিকে ফোন করে বলছি আমাদের এখনই ৫০ লাখ কনডম লাগবে। তবে সাইজ হতে হবে দৈর্ঘ্য ১০ ইঞ্চি আর চওড়া ৩ ইঞ্চি! এতে করে আমেরিকান হিসেবে বিশ্বজুড়ে আমাদের যে ভাবমূর্তি আর সম্মান, সেটা অন্তত অক্ষুণ্ণ থাকবে!
তিন দিন পর... কানাডা থেকে ১০,০০০ বক্সের বিশাল চালান এসে পৌঁছাতেই ট্রাম্প মহা আনন্দে নিজে গিয়ে প্রথম বাক্সটা খুললেন। ভেতরে গিয়ে দেখেন ঠিক যেমনটা অর্ডার দেওয়া হয়েছিল, ১০ ইঞ্চি লম্বা আর ৩ ইঞ্চি চওড়া হাজার হাজার কনডম!
তবে প্রতিটা কনডমের ওপর লাল রঙের কানাডিয়ান ম্যাপল পাতার ছবি আঁকা, আর নিচে এক কোণে ছোট ছোট অক্ষরে লেখা: মেড ইন কানাডা / সাইজ: স্মল



পাঠকের মন্তব্য