মেয়াদের শেষের দিকে মুক্তিযুদ্ধকে সম্মান জানাতে আরও একটা কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু। ডাকসুর সংগ্রহশালা থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে সেখানে যোগ করা হয়েছে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি। ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম ঝুমার কাছে জানতে চাওয়া হয়েছে, শেখ মুজিবের মুক্তিযুদ্ধের ছবি কেন রাখা হয়নি? জবাবে ঝুমা বলেন, ইচ্ছা হয়নি, তাই রাখিনি!
এদিকে ঝুমার এমন কর্মকাণ্ডে আসমানে খুশিতে লুঙ্গি ড্যান্স গানের সঙ্গে নাচানাচি করেছেন মোহাম্মদ আলী জিন্নাহ! তিনি বলেন, ঝুমাকে অনেক অভিনন্দন। অনেক ভালোবাসা। আমার গুরুত্ব বাংলায় একমাত্র সেই বুঝেছে। সেই কত বছর আগে একবার বলছিলাম, উর্দু অ্যান্ড ওনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব ইস্ট পাকিস্তান। এরপর আমার কত বিরোধী হলো। ইস্ট পাকিস্তান থেকে উর্দুকে ঝাঁটা পিটিয়ে তাড়ানো হলো। খুব কষ্ট পেয়েছি।
এই সময় তিনি আরও বলেন, সেসময় যদি ঝুমারা থাকত, তাহলে হয়তো পূর্ব পাকিস্তানের মানুষ আজ প্রাণের ভাষা উর্দুতেই কথা বলত, আমার হৃদয়টা জুড়িয়ে যেত।
ডাকসুর সংগ্রহশালায় উঠতে পেরে আবারও নিজের সেই বাণী আরেকবার মাইকের সামনে বলতে চান জিন্নাহ। তিনি বলেন, আজন্ম সলজ্জ সাধ, একদিন টিএসসিতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলব, উর্দু ওনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব ইস্ট পাকিস্তান।
জিন্নাহর সাধ সম্পর্কে জানতে চাইলে ফাতেমা তাসনিম ঝুমা নামের একটি ফেইক আইডি থেকে জানানো হয়, নেতার জন্য জান-কোরবান। টিএসসি কেন? উনি চাইলে শাহবাগও ওনাকে ছেড়ে দেওয়া হবে। বাংলার কোনায় কোনায় চলবে জিন্নাহ সাহেবের বক্তব্য।


