একজন বয়স্ক লোক এক তরুণীকে নিয়ে ডায়মন্ড জুয়েলারির দোকানে ঢুকলেন। সেলসগার্লকে বললেন, আমাকে আপনাদের দোকানের সবচেয়ে স্পেশাল আংটি দেখান।
সেলসগার্ল একটা আংটি বের করে এনে বলল, স্যার, এটা আমাদের দোকানের সবচেয়ে সুন্দর আর স্পেশাল একটা আংটি। এর দাম ২ লাখ টাকা।
লোকটা বলল, আপনি বুঝতে পারছেন না। আমার সবচেয়ে দামি আর স্পেশাল আংটিটা লাগবে।
এ কথা শুনে সেলসগার্ল দোকানের ভল্ট থেকে একটা আংটি বের করে এনে বলল, স্যার, এটা আমাদের দোকানের সবচেয়ে দামি আংটি। এর দাম ৮০ লাখ টাকা।
আংটিটা দেখেই তরুণীও খুশি হয়ে গেল। লোকটা খুশি হয়ে বলল, এটাই নেব। আমি চেক লিখে দিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, আপনি রবিবার চেকটা ঠিক আছে কি না, ভেরিফাই করে নেবেন। আমি রবিবার বিকেলে এসে আংটিটা নিয়ে যাব।
রবিবার সেলসগার্ল চেকটা ভেরিফাই করে রেগে গেল। লোকটাকে ফোন দিয়ে বলল, আপনার অ্যাকাউন্টে তো এক ফুটো কড়িও নেই!
লোকটা শান্ত গলায় উত্তর দিলেন, জানি! কিন্তু ভেবে দেখুন, এই আংটির জন্য আমার গত উইকএন্ডটা কত দুর্দান্ত কেটেছে!



পাঠকের মন্তব্য