ঢমাঢম-ঢম-ঢমাঢম! ভাইরে ভাই, কী ভয়াবহ শব্দ! অলিভিয়াসের কাঁচা ঘুমটা একবারে ক্র্যাশ করল! ভোরের দিকে জাস্ট চোখটা লেগে আসছিল। বাইরে ঢোল পিটিয়ে কে এত ভোরে অ্যাটেনশন প্লিজ মারতেছে?
সিনারিওটা প্রাচীন রোমের। রিপাবলিক যুগ চলতেছে। চারদিকে ফুল অন ফেস্টিভ ভাইব! অল নাইট বন্ধুদের সাথে পার্টি করে পা দুটা তখনো টলতেছে অলিভিয়াসের। ব্যালকনি দিয়ে উঁকি মারতেই দেখে, তার পুরো স্কোয়াডেরও একই হাল! টলতে টলতে সবাই রাস্তায় প্রেজেন্ট।
মাঝরাস্তায় দাঁড়িয়ে আছে রাজার অফিসিয়াল PR। আর তার অ্যানাউন্সমেন্ট শুনে সবার মাইন্ড ব্লোন! লোক ডেকে ঢোল পিটিয়ে ঘোষণা হচ্ছে এক হাই-প্রোফাইল ব্রেকআপের! তবে কাপল না, ভাই—বেস্টি ব্রেকআপ!নামজাদা কবি ক্যাটুলাস আর পাওয়ারফুল মেয়র রুফুসের ব্রোম্যান্স ভেঙে চুরমার!
রোমানদের আবার লোক ডেকে ফ্রেন্ডশিপ ক্যান্সেল মারার একটা আলাদা কালচার ছিল—নাম Amicitiam renuntiare! সোজা কথায়, সোশ্যালি ফ্রেন্ডকে পাবলিকলি এক্সপোজ করে ব্লক মারা! দুই দোস্তের মধ্যে গ্যাঞ্জাম হইছে? ডাকো অডিয়েন্স! ঢাক পেটাও, চিল্লাইয়া জানাও আজ থেকে তুই আমার কেউ না, আই অ্যাম ডান উইথ ইউ!
কিন্তু ক্যাটুলাস আর রুফুস তো ছিল একদম পার্টনার-ইন-ক্রাইম! একটা জামা দুইজন শেয়ার করে পরত! অলিভিয়াসের স্কোয়াডের মধ্যে তো গসিপ স্টার্ট হয়ে গেল—কাহিনি কী রে ভাই? এদের মধ্যে আবার কী হইল?গসিপ চলতে চলতে থলির বিড়াল ফাইনালি আউট! কবিসাহেব ছিলেন জাস্ট Too innocent! মেয়র দোস্তকে অন্ধের মতো ট্রাস্ট করতেন। নিজের দামী দামী আউটফিট (রোমান টোগা) তো পড়তে দিতেনই, প্লাস নিজের আগুন সুন্দরী গার্লফ্রেন্ড লেসবিয়ার সাথেও পরিচয় করায়ে দিলেন! কবি মানুষ, দুনিয়ার চালাকি বুঝতেন না।
কিন্তু মেয়রবাবু তো মারাত্মক স্ক্যামার! উনি ড্রেস পরেন ঠিকই, কিন্তু আর রিটার্ন দেন না! আর লেসবিয়াকে দেখে তো উনার ইগো আর মন দুইটাই পিছলা খেলো। পেছনে পেছনে চুপিচুপি রোম্যান্স স্টার্ট করে দিলেন!বাট ইউ নো, স্পিলিং দ্য টি ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম! হঠাৎ একদিন ক্যাটুলাসের সামনে সব এক্সপোজড! কবিমশাই হিউজ একটা শক খেলেন। বেস্টিই তো তার লাইফ পুরো রুইন করে দিল! রাগে-ক্ষোভে ক্যাটুলাসের তো ডিরেক্ট মেন্টাল ব্রেকডাউন! মাথার ভেতর একের পর এক রোস্ট পয়েট্রি ঘুরতেছে—বন্ধু নামের কলঙ্ক তুই, আমার আউটফিট আর গার্লফ্রেন্ড ফেরত দে! টাইপ ডিজ ট্র্যাক!
কিন্তু শুধু ডিজ ট্র্যাক লিখলেই তো স্যাটিসফ্যাকশন আসে না! স্নেক দোস্তটাকে পাবলিকলি ক্যান্সেল করা দরকার! তাই নেক্সট দিনই অডিয়েন্স জড়ো করে ক্যাটুলাস চিল্লাইয়া অ্যানাউন্স করলেন:
আজ থেকে রুফুস আমার লাইফ থেকে চিরতরে এক্সিট! এই শয়তানের ফেস আর কোনোদিন দেখব না!ব্যস! গ্যাং ভেঙে চুরমার! আর পাবলিক? তারা তো ফুল নিউট্রাল—জাস্ট করতালি দিয়ে নিজের কাজে চলে গেল। কারণ রোমে এমন ড্রামা তো ডেইলি ফিডেই আসে, একদম ওয়াটার-ডাউন কনটেন্ট!
আজকে ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে! এখন আর Amicitiam renuntiare টাইপ ড্রামা করে ঢাক পেটাতে হয় না, জাস্ট এক ট্যাপেই সোজা ব্লক!
তাই রিয়েল বন্ধুদের ট্রাস্ট করুন, ভালোবাসুন, লাভ স্প্রেড করুন! আর কেউ বেশি সাপের মতো বিহেভ করলে নো হেসিটেশন—সোজা ব্লকলিস্টে পাঠায়ে দিন! কারণ জেন্যুইন বন্ধু ছাড়া লাইফ পুরো ডার্ক!
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, এভরিওয়ান!



পাঠকের মন্তব্য