শুধু শুধু আমাদের ওপর বিদ্যুত বিলের দায় চাপাবেন না: মামদো ভূত

৩৪ পঠিত ... ১৬:৪৭, আগস্ট ০২, ২০২৬

হুট করেই বেড়ে গিয়েছে বিদ্যুৎ বিল। অনেকেই এই ধরনের বিলের দায় সরকারের ওপর চাপানোর বদলে একে ভুতুড়ে বিল বলছেন। বিষয়টিতে যারপরনাই বিরক্তি প্রকাশ করেছে নিখিল বাংলা ভূত সমিতি। এ ঘটনায় তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন তারা।

সমিতির সভাপতি মামদো ভূতের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, শুধু শুধু আমাদের ওপর বিদ্যুৎ বিলের দায় চাপাবেন না। দায় আপনাদের। আমরা কারেন্ট নিয়ে কোনো কাজকারবার করি না। আমরা সর্বোচ্চ হঠাৎ জানালা বন্ধ করি, মাঝরাতে কল ছেড়ে দিই, দরজা কিঞ্চিৎ কঁকিয়ে তুলি। কিন্তু মিটারে ইউনিট বাড়ানো আমাদের জব ডিসক্রিপশনে নেই। আর মানুষ পান না, বারবার শুধু আমাদের ওপর, বারবার শুধু আমাদের ওপরই? কেন? কেন?

মামদো ভূতের পাশাপাশি এক শাকচুন্নি আমাদের বলেন, যেকোনো সমস্যা হলেই 'ভুতুড়ে'! ভুতুড়ে বিল, ভুতুড়ে ভোটার, ভুতুড়ে নিয়োগ, ভুতুড়ে কোম্পানি। এত কাজ আমাদের নামে, অথচ মাস শেষে কোনো ওভারটাইমও পাই না।

সমিতির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, মানুষ এখন আর ভূতকে ভয় পায় না, কিন্তু বিলকে ভয় পায়। এতে ভূতদের ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে।

অন্যদিকে ভূত সমিতির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, মানুষ এখন আর ভূতকে ভয় পায় না, কিন্তু বিলকে ভয় পায়। এতে ভূতদের ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে। মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে, এখন আমাদেরও ভয় দেখানোর ভূতাধিকার ফেরত দিতে হবে। শুধু সরকারকে ভয় পেলেই চলবে না, আমাদেরও ভয় পেতে হবে।

৩৪ পঠিত ... ১৬:৪৭, আগস্ট ০২, ২০২৬

Top