বিদ্যুতের অতিরিক্ত বিল, নিজেকে যেভাবে সামলাবেন

২৪ পঠিত ... ১৭:৪৬, আগস্ট ০৩, ২০২৬

বেশি আসছে বিদ্যুৎ বিল, বেড়ে যাচ্ছে টেনশন? দিশেহারা লাগছে সবকিছুতে? টেনশন করবেন না! এই দিশেহারা পরিস্থিতি কীভাবে সামলাবেন, তারই কিছু টিপস নিয়ে এসেছি আমরা! একটানে দেখে নিন!

১। নিজেকে বুঝান, দেশের স্বার্থে, দেশের উন্নয়নে একটু বাড়তি টাকা দিচ্ছেন। এটা তো দেশের উন্নয়নেই খরচ হবে।

২। আগে ৫,০০০ টাকা বিল দিতেন, এখন ১০,০০০ দিচ্ছেন। আপনি তো ভাই বড়লোক হয়ে গেলেন! কনগ্র্যাচুলেশনস।

৩। জিনিসটাকে ফ্লেক্স হিসেবে নিন! পথে-ঘাটে মানুষকে বলে বেড়ান, "জানিস, আমি কত টাকা বিদ্যুৎ বিল দিই! কথাবার্তা হিসেব করে বলবেন।

৪। যত টাকা খরচ, তত জীবন উন্নত—এটা মাথায় রাখুন!

৫। কারেন্ট বিলের কাগজটা ফেলে না দিয়ে ড্রয়িংরুমে সুন্দর করে ফ্রেমে বাঁধাই করে রাখুন। মেহমান আসলে তারা বুঝবে—বাড়ির মালিকের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কোন লেভেলের!

৬। আপনার বাসায় যেমন বিদ্যুৎ বিল বেশি আসছে, প্রধানমন্ত্রীর বাসায়ও বিদ্যুৎ বিল বেশি আসছে। কাজেই বুঝে নিন, আপনি কোন লেভেলের মানুষ!

৭। ধরে নিন, আপনি কোনো সাধারণ কোয়ালিটির বিদ্যুৎ ব্যবহার করেন না; প্রিমিয়াম কোয়ালিটির বিদ্যুৎ ব্যবহার করেন। বিল তো একটু বেশি আসবেই!

৮। আজই ফেসবুকের বায়োতে লিখুন—টাকা দিয়ে লোডশেডিং কিনি! যেন সবাই বোঝে, আপনার লেভেল কই!

২৪ পঠিত ... ১৭:৪৬, আগস্ট ০৩, ২০২৬

Top