এইবার হারার পর পেন্টাগন চিন্তা করল, তাদের বাহিনীতে জেনারেলের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। খরচ কমাতে তারা একটা বিশেষ অফার দিয়ে জেনারেলদের অবসরে যাওয়ার প্রস্তাব দিল।
পেন্টাগন ঘোষণা করল: যেসব জেনারেল এখনই স্বেচ্ছায় অবসর নেবেন, তারা তাদের নিয়মিত পেনশনের পাশাপাশি একটা বড় অংকের বোনাস পাবেন। বোনাসটা হিসাব করা হবে এভাবে—জেনারেল তার নিজের শরীরের যে কোনো দুটি পয়েন্ট বা জায়গা বেছে নেবেন, সেই দুই জায়গার মধ্যবর্তী সরলরেখার প্রতি ইঞ্চির জন্য তাকে ১০ হাজার ডলার করে দেওয়া হবে।
সবার আগে রাজি হলেন বিমানবাহিনীর এক জেনারেল। তিনি পেনশন অফিসারকে বললেন তার মাথার তালু থেকে পায়ের আঙুল পর্যন্ত মাপতে। মাপ এল ৬ ফুট। অর্থাৎ ৭২ ইঞ্চি। তিনি ৭ লাখ ২০ হাজার ডলারের চেক নিয়ে হাসিমুখে বিদায় নিলেন।
দ্বিতীয়জন ছিলেন সেনাবাহিনীর জেনারেল। তিনি দুহাত ওপরে টানটান করে তুলে বললেন, আমার হাতের আঙুলের ডগা থেকে পায়ের আঙুলের ডগা পর্যন্ত মাপুন।
মাপ এল ৮ ফুট। অর্থাৎ ৯৬ ইঞ্চি। তিনি ৯ লাখ ৬০ হাজার ডলারের চেক নিয়ে বাড়ি ফিরলেন।
সবশেষে এলেন এক অভিজ্ঞ মেরিন জেনারেল। বয়সের ভারে চুল পেকে সাদা হয়ে গেছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি কোন দুটি পয়েন্ট মাপতে চান, তিনি গম্ভীর গলায় বললেন, আমার পুরুষাঙ্গের ডগা থেকে আমার অণ্ডকোষ পর্যন্ত মাপুন।
পেনশন অফিসার অবাক হয়ে তাকে বললেন, স্যার, ভেবে দেখুন! আগের জেনারেলরা কত বড় অংকের টাকা নিয়ে গেলেন! আপনি কি নিশ্চিত এটাই মাপতে চান?
কিন্তু সেই মেরিন জেনারেল নিজের সিদ্ধান্তে অটল।
অগত্যা এক মেডিকেল অফিসারকে ডাকা হলো এই সংবেদনশীল মাপজোখ করার জন্য। তিনি জেনারেলের কাছে গিয়ে প্রয়োজনীয় কাপড় সরাতে বললেন। জেনারেল তা-ই করলেন।
মেডিকেল অফিসার রুলার হাতে নিয়ে মাপতে গিয়েই আঁতকে উঠলেন! চিৎকার করে বললেন, মাই গড! জেনারেল, আপনার অণ্ডকোষ কোথায়?
জেনারেল নির্বিকার চিত্তে উত্তর দিলেন: হরমুজ প্রণালীতে।



পাঠকের মন্তব্য