একজন হতাশ স্ত্রী ডাক্তারের কাছে গেলেন।
ডাক্তার, আমাকে সাহায্য করুন প্লিজ। আমার স্বামীর সাথে ৩০ বছর ধরে বিবাহিত জীবন, কিন্তু এখন মনে হচ্ছে সে আমার প্রতি সব আগ্রহ হারিয়ে ফেলেছে, বিশেষ করে শারীরিকভাবে। সে আমার দিকে তাকায়ও না, সেক্স তো দূরের কথা। আগের দিনগুলো খুব মিস করি… তখন আমরা সপ্তাহে কয়েকবার দারুণ সময় কাটাতাম। এখন উপায় কী?
ডাক্তার বললেন,
আসলে উপায় একটা আছে, কিন্তু সেটা একটু ডেঞ্জারাস টাইপের। বুঝে শুনে না দিলে সমস্যা!
বলে তিনি ড্রয়ার থেকে একটা ছোট শিশি বের করলেন।
এটা খুব শক্তিশালী একটা ওষুধ। এক গ্লাস পানিতে মাত্র এক ফোঁটাই যথেষ্ট! একজন প্রায় মৃত মানুষের মাঝেও কামনা জাগাতে পারে। যেদিন মনে হবে বিশেষ রাত, তখন স্বামীর পানির গ্লাসে এক ফোঁটা দিয়ে দেখবেন! আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি নতুন এক মানুষকে দেখবেন।
মহিলা খুশি হয়ে বললেন,
ধন্যবাদ ডাক্তার! কাল আমাদের বিবাহবার্ষিকী। এরচেয়ে ভালো সময় আর কী হতে পারে!
দুই দিন পর, মহিলার সাথে ডাক্তারের দেখা হলো। তাকে খুব এলোমেলো দেখাচ্ছিল, ঠিকমতো হাঁটতেও পারছিলেন না।
ডাক্তার তাকে দেখেই চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন,
কি-কি হয়েছে?
মহিলা বললেন,
ডাক্তার… খুব দুঃখ লাগছে… গতকাল আমরা ডিনার করছিলাম। সে টয়লেটে গেলে, আপনার কথামতো আমি তাড়াতাড়ি এক ফোঁটা ওষুধ গ্লাসে দিলাম। কিন্তু তারপর ভাবলাম, যদি এটা যথেষ্ট না হয়? অনেক দিন তো সে কোনো আগ্রহ দেখায়নি। তাই আরেক ফোঁটা দিলাম।
ডাক্তার চমকে উঠে বললেন,
কি! দুই ফোঁটা?? এটা তো বিপজ্জনক! এক ফোঁটার বেশি দিলে কী হতে পারে, আমরা জানিই না!
মহিলা বললেন,
তারপর আবার সন্দেহ হলো… যদি সে আর আমাকে আকর্ষণীয় মনে না করে? দুই ফোঁটা কি যথেষ্ট? আমি ভয় পেয়ে পুরো শিশিটাই গ্লাসে ঢেলে দিলাম…
ডাক্তার স্তব্ধ…
মহিলা বলতে থাকলেন,
সে টয়লেট থেকে ফিরে এসে গ্লাস থেকে এক চুমুক নিল। হঠাৎ থেমে গেল, চোখ বড় বড়। গ্লাসটা হাত থেকে পড়ে গেল। সে আমার দিকে এমনভাবে তাকাল, যেন শিকারি তার শিকারের দিকে তাকায়। তারপর… সবকিছু এলোমেলো করে ফেলল—টেবিলের সব জিনিস ছুড়ে ফেলল, অদ্ভুত শব্দ করতে লাগল। আমাকে ধরে টেবিলের ওপর ফেলে দিল…
ডাক্তার দুঃখিত হয়ে বললেন,
আমি খুব দুঃখিত… নিশ্চয়ই খুব খারাপ অভিজ্ঞতা ছিল…
মহিলা বললেন,
না না, ডাক্তার! এটা ছিল আমার ৩০ বছরের বিবাহিত জীবনের সেরা মুহূর্ত! আমরা দারুণ উপভোগ করলাম… আমার স্বামীর এমন এক বন্য, অপ্রতিরোধ্য রূপ দেখলাম, যা আগে কখনও দেখিনি!
ডাক্তার অবাক হয়ে বললেন,
আপনি উপভোগ করেছেন? তাহলে দুঃখের কথা বললেন কেন?
মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
ওটা ছিল আমাদের সবচেয়ে প্রিয় রেস্টুরেন্ট… এখন আর সেখানে মুখ দেখাতে পারব বলে মনে হয় না…



পাঠকের মন্তব্য