অ্যাডহক বেসিসে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হবার আবদার করলো জেবু

পঠিত ... ২ ঘন্টা ৩৮ মিনিট আগে

সম্প্রতি নেপোক্যাট জেবু বিড়ালদের সামাজিক যোগাযোগ মাধ্যম ক্যাটবুক-এ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হবার আবদার প্রকাশ করেছে।

কয়েকটি স্যাড ইমো দিয়ে জেবু লিখেছে, সবাই পেলে, শুধু আমি পেলাম না! সেই ছোটবেলা থেকে টম এন্ড জেরি দেখে বড় হয়েছি। খেলাধূলা আমি কি কম জানি? ব্যাকফুট, ফ্রন্টফুট, ক্যাটফুট সব স্টাইলে আমি খেলতে পারি। সারাদিনের বিশাল একটা অংশ শুয়ে কাটালেও আমি ক্লান্ত হই না। বল আনা, বল ধরা, বল ধরতে গিয়ে গড়িয়ে পড়া, পল্টি মারা, একজন খেলোয়াড়ের যাবতীয় সব গুণ তো আমার আগে থেকেই ছিল। এবার আমার জাতীয় দলে খেলা থেকে কেউ আটকাতে পারবে না, সবার যেভাবে মনোবাঞ্ছা পূরণ হচ্ছে, আমি এটুকু আশা কি করতে পারি না?

মাছের একটা টুকরোতে কামড় দিতে দিতে জেবু আরো জানায়, টিম ম্যানেজমেন্টে আমার ধারেকাছে কেউ নেই। বাসায় সবার মাথার কাছে বসে নানান পরামর্শ দিই, ইউ নো। আমাকে সবাই সমীহ করে। ‘ভদ্রলোকের’ খেলায় আর কী চাই! তাছাড়া বল নিয়ে যে জোড়ে আমি দৌড় দিই, শুধু মাত্র সিঙ্গেল রান নিয়েই তো ম্যাচ জিতে যেতে পারবো। তোমরা হয়তো জানো না, আমাকে অনেক ক্রিকেটাররা ফলোও করে, পেইজে আরকি! এন্ড পয়েন্ট টু বি নোটেড, পল্টি খেললে আমি দুইবারের বেশি গড়াগড়ি খাই না, ফিটনেসে একশোতে একশো!

জেবুর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইনবক্সে জানতে চাওয়া হলে সে বলে, আমি যখন খুব বিখ্যাত ক্রিকেটার হয়ে যাব, তখন অবসরে গিয়ে ধারাভাষ্যে হয়ে যাবো।

পঠিত ... ২ ঘন্টা ৩৮ মিনিট আগে

Top