অ্যাডহক কমিটি দেখে খুশি হয়ে বিসিবির সাথে কাজ করতে চান করন জোহর

৬৪ পঠিত ... ১৬:১৬, এপ্রিল ০৮, ২০২৬

গতকাল হঠাৎ করেই আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। এছাড়া এই কমিটিতে বিএনপির তিন নেতার ছেলে এবং এক নেতার স্ত্রী আছেন। কমিটিতে এমন সিলেকশন দেখে বেশ খুশি হয়েছেন বলিউড ডিরেক্টর করন জোহর।

একটি ফেক টুইটে তিনি বিসিবিকে অভিনন্দন জানিয়ে বলেন, অভিনন্দন বিসিবি! তোমাদের সিলেকশন ক্ষমতা বেশ অসাধারণ। আমি এই কমিটি দেখে অভিভূত। আর বলিউড সমাজের উদ্দেশে আমি বলতে চাই, আর মানুষ পান নাই? বার বার শুধু আমার ওপরেই? আমারেই কেন শুধু নেপো-লাভার বলা হয় কেন? আপনারা বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে দেখে কিছু শেখেন! নেপো-লাভ কাকে বলে বুঝবেন!

তার এই টুইট দেখে আমরা তার সাথে যোগাযোগ করলে ফোনকলে জানান, আসলে আপনাদের এই অ্যাডহক কমিটির সাথে আমি কাজ করতে চাই। তাদের জীবনকাহিনী নিয়ে সিনেমা বানাতে চাই। তাদেরকে সিনেমার নায়ক-নায়িকা বানাতে চাই। এছাড়া এই কমিটির সিলেকশনে যারা আছেন তাদেরকে আমার পরবর্তী শো-তে জাজ হিসেবে রাখতে চাই। তাদের বিচার বিবেচনা বেশ ভালো। নেপো-কিড বলুক আর যা-ই বলুক, ক্ষমতায় থেকে তাদের বাচ্চদেরকে যদি জায়গামতো বসাতে না পারে তাইলে আর কিছু হইল?

আমাদেরকে করন জোহর আরও বলেন, তিনি অলরেডি বাংলাদেশে আসার প্লেন টিকিট কেটে ফেলেছেন। যেকোনো মুহুর্তে প্লেন ল্যান্ড করলেই প্লেনের জানালা দিয়ে বের হয়ে পাঙ্খা বেয়ে নেমে চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন!

৬৪ পঠিত ... ১৬:১৬, এপ্রিল ০৮, ২০২৬

Top