১০০১ তম জোকটি কেন আপনার শোনা উচিত

১২৬২ পঠিত ... ২২:২২, এপ্রিল ০২, ২০২৬

একজন ট্যুরিস্ট পাহাড়ের মধ্যে লুকানো একটি ছোট্টো গ্রাম খুঁজে পেল, যেখানে মাত্র একটি ছোট্ট পাব আছে।
সে পাবটিতে ঢুকে দেখে, অনেক বৃদ্ধ লোক চুপচাপ বসে আছে। তাই সে একটা বিয়ার অর্ডার করে বসে পড়ে।
হঠাৎ একজন চিৎকার করে বলে, নাম্বার ৪!
সাথে সাথে পুরো ঘর হেসে ওঠে।
ট্যুরিস্ট অবাক হলো, কিন্তু কিছুক্ষণ পর হাসি থেমে গেলে সে আবার নিজের বিয়ার খেতে থাকে।
তারপর আরেকজন বলে ওঠে, নাম্বার ২১!

আবারও সবাই হেসে গড়াগড়ি খায়।
ট্যুরিস্ট পাশের একজনকে জিজ্ঞেস করল, কী হচ্ছে এখানে?

লোকটি বলল, দেখো, আমরা এখানে এই কয়জনই থাকি। আমরা একে অন্যের জোক এত ভালো করে জানি যে, সময় বাঁচাতে সব জোককে একটা করে নাম্বার দিয়ে দিয়েছি।

ট্যুরিস্ট একটু দুষ্টু হাসি দেয়। সে দাঁড়িয়ে চিৎকার করে বলে, নাম্বার ১০০১!

মনে হলো যেন ভূমিকম্প হয়ে গেছে! পুরো ঘর কাঁপতে থাকে হাসিতে। কেউ উরুতে চাপড় দিচ্ছে, কেউ চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। কেউ কেউ তো বুক ধরে বসে আছে, হার্ট অ্যাটাক হচ্ছে কিনা বুঝতে!

হাসি থামার পর ট্যুরিস্ট পাশের লোকটাকে জিজ্ঞেস করল,
এটা কি খুব ভালো জোক ছিল?

লোকটা বলল,
না, আসলে এটা আমরা আগে কখনো শুনিনি!

১২৬২ পঠিত ... ২২:২২, এপ্রিল ০২, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top