যে কারণে ChatGPT আমাকে ফকিন্নী ভাবে

৪৩ পঠিত ... ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে

দুইমাস আগে ChatGPT কে বলছিলাম যে ৫-৭ হাজার ডলারের মধ্যে একটা ভাল ইউজড গাড়ি সাজেস্ট কর..

এই জিজ্ঞেস করাটাই আমার কাল হয়েছে..

এখন ChatGPT-কে কিছু কেনার কথা বললেই আমাকে আমার বর্তমান আর্থিক অবস্থার কথা মনে করিয়ে দেয়।

কদিন আগে জিজ্ঞেস করলাম,
আমার iPhone 15 Max-এর ব্যাটারির পাওয়ার কমে যাচ্ছে, একটা iPhone 17 Pro Max কিনতে চাই—এর ফিচার কী আছে?

ChatGPT আমাকে বলে,
তোমার বর্তমান আর্থিক অবস্থায় iPhone 17 Pro Max কেনা ঠিক হবে না। তুমি বরং ২০০ ডলার দিয়ে তোমার ফোনের ব্যাটারি বদলে নাও। অবশ্য তুমি চাইলে ৫০–৬০ ডলারে ব্যবহৃত ব্যাটারিও লাগিয়ে নিতে পারো, যেহেতু তোমার আর্থিক অবস্থা তেমন ভালো না।

একটু আগে জিজ্ঞেস করলাম,
বাংলাদেশে ফিরে যাব, কোন এয়ারলাইনে গেলে ভালো হবে—বাংলাদেশ বিমান নাকি এমিরেটস?

আমাকে বলে,
তোমার আর্থিক অবস্থা বিবেচনা করে বলছি, এই দুই এয়ারলাইনের টিকিট তোমার জন্য ব্যয়বহুল হবে। তুমি বরং ইথিওপিয়ান এয়ারলাইন্সে চেষ্টা করে দেখতে পারো। যদিও তোমাকে আদ্দিস আবাবায় ১৮ ঘণ্টা স্টপওভারে থাকতে হবে, তবুও এটা তোমার জন্য সাশ্রয়ী, কারণ তোমার আর্থিক অবস্থা তেমন ভালো না।

শীতকাল প্রায় শেষের দিকে… দোকানে জ্যাকেটের সেল দিচ্ছে। ভাবছিলাম ChatGPT-কে জিজ্ঞেস করব কোন ব্র্যান্ডের জ্যাকেট ভালো হবে।
পরে ভাবলাম, থাক—জ্যাকেটের কথা জিজ্ঞেস করলে যদি বলে,
তোমার বর্তমান আর্থিক অবস্থায় জ্যাকেট না কেনাই ভালো; তার চেয়ে তুমি পাটের ছালা গায়ে দিতে পারো!

৪৩ পঠিত ... ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top