কিন্তু কেন?

১৫৯০২ পঠিত ... ১৬:৩৭, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ইংল্যান্ডের কৌতুক। একজন স্কটিশ লোক এক রাতে আমোদ-ফূর্তি করতে প্রমোদশালায় গেল এবং একটি সুন্দরী কর্মীকে বেছে নিল।

লোকটা জিজ্ঞেস করল,  এক ঘণ্টার জন্য কত?

মেয়েটি বলল,  ১০০ ইউরো।

লোকটি বলল,  আচ্ছা, স্কটিশ স্টাইলে ব্যাপারটা আগালে কেমন হয়?

মেয়েটি বলল, না

সে আবার বলল, স্কটিশ স্টাইলে আগালে ২০০ ইউরো দেব।

মেয়েটি আসলে ‘স্কটিশ স্টাইল’ কী জানত না, তবুও বলল, না।

সে ৩০০ ইউরো প্রস্তাব দিল। তবুও মেয়েটি রাজি হলো না।

শেষে সে বলল, শেষ সুযোগ—স্কটিশ স্টাইলে করলে ৫০০ ইউরো দেব!

অবশেষে মেয়েটি রাজি হলো। মনে মনে ভাবল, ১০ বছরের বেশি সময় ধরে এই পেশায় আছি—পৃথিবীর নানা জায়গা থেকে অদ্ভুত সব অনুরোধ শুনেছি। আর কত খারাপই বা হতে পারে!

তারপর তারা সম্পর্ক করল—বিভিন্ন ভঙ্গিতে, নানা উপায়ে। কয়েক ঘণ্টা পর সব শেষ হলে ক্লান্ত মেয়েটি বলল, এটা সত্যিই দারুণ ছিল। এত উপভোগ আগে করিনি। কিন্তু আমি তো ভেবেছিলাম ‘স্কটিশ স্টাইল’ মানে খুব অদ্ভুত কিছু হবে। সেটা কোথায়?

স্কটিশ লোকটি বলল, টাকাটা পাবে আগামী সপ্তাহে।

১৫৯০২ পঠিত ... ১৬:৩৭, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top