১২ তারিখ হয়ে যাওয়া নির্বাচনে ধানের শীষ জয়ী হয়েছে। তাই মন্ত্রীসভা গঠন করতে যাচ্ছেন তারেক রহমান । ঘুরেফিরে অনেকের মনেই প্রশ্ন আসছে আমাদের সবার প্রিয় জেবু কী দায়িত্বে আসতে যাচ্ছে?
আপনাদের মতো আমরাও জেবুকে নিয়ে চিন্তায় আছি। তাই আমরা চলে গিয়েছিলাম জেবুর একটা সাক্ষাৎকার নিতে। অনেককে elbow দিয়ে ঠেলব করে তারপরই জেবুর সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেলাম।
শুভেচ্ছা বিনিময় শেষে তাকে প্রশ্ন করলাম আপনার বর্তমানে প্ল্যান কী? জেবু জানাল, আমার বাবা তারেক রহমানের যেমন একটা প্ল্যান আছে তেমন আমারও একটা প্ল্যান আছে। আমি চাই এ দেশের সকল বিড়ালের হয়ে অধিকার আদায় করতে। দেশের প্রত্যেক বিড়াল যেন নিয়মিত ক্যাটফুড পায়, তাদেরকে নির্যাতন না করা হয় সে ব্যাপারেও কাজ করব। প্রয়োজন হলে ক্যাটফুড কার্ড আনব।
এরপর আমরা জানতে চাইলাম তার বাবা মন্ত্রীসভা গঠন করলে কোন অধিদপ্তরের দায়িত্বে সে থাকতে চায়? জেবু জানাল, দায়িত্ব নিতে তার আগ্রহ নেই। দিনে ১৬ ঘণ্টার কম ঘুম হলে তার সমস্যা হয়। তবে মৎস্য অধিদপ্তরের দায়িত্ব দিলে তার এ ব্যাপারে আগ্রহ আছে। একমাত্র এই অধিদপ্তর হলেই সে দায়িত্ব নিতে রাজি।
আমাদেরকে জেবু আরও বলে, আমি মাছ বেশ পছন্দ করি। সব রকম মাছই আমি চিনি, বলতে গেলে এ ব্যাপারে আমি বিশেষজ্ঞ। তাই মৎস্য অধিদপ্তর হলে আমি দায়িত্ব নিতে রাজি আছি।


