অপয়া নাসিরুদ্দিন

২০৩ পঠিত ... ২০:৫০, জুলাই ০১, ২০১৬


শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরুদ্দিনের সামনে পড়ে রাজামশাই খেপে উঠলেন। লোকটা অপয়া।  আজ আমার শিকার পণ্ড। ওকে চাবকে হটিয়ে দাও।
রাজার হুকুম তামিল হল।
কিন্তু শিকার হল জবরদস্ত।
রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন।
কসুর হয়ে গেছে নাসিরুদ্দিন। আমি ভেবেছিলাম তুমি অপয়া। এখন দেখছি তা নয়।
নাসিরুদ্দিন তিন হাত লাফিয়ে উঠল।
আপনি ভেবেছিলেন আমি অপয়া? আমায় দেখে আপনি ছাব্বিশটা হরিণ মারলেন, আর আপনাকে দেখে আমি বিশ ঘা চাবুক খেলাম। অপয়া যে কে, সেটা বুঝতে পারলেন না?

২০৩ পঠিত ... ২০:৫০, জুলাই ০১, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top