সন্ধ্যার পার্টির দাওয়াতে যা হলো

পঠিত ... ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে

রিক একটানা ২৫ বছর পুলিশে কাজ করার পর মানসিক চাপে অতিষ্ঠ হয়ে চাকরি ছেড়ে দিলেন। লোকালয় থেকে অনেক দূরে আলাস্কার এক নির্জন এলাকায় ৫০ একর জমি কিনে সেখানে থাকা শুরু করলেন। সপ্তাহে একবার পোস্টম্যানের সাথে দেখা হয়, আর মাসে একবার বাজার করতে যান। বাকিটা সময় একদম নিঝুম শান্তি।

প্রায় ছয় মাস এভাবে একা থাকার পর একদিন হঠাৎ তার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে রিক দেখলেন এক বিশালদেহী দাড়িওয়ালা লোক দাঁড়িয়ে আছে।

লোকটি বলল, আমার নাম ক্লিফ। এখান থেকে ৪০ মাইল দূরে আমি আপনার প্রতিবেশী। আগামী শুক্রবার রাতে একটা ক্রিসমাস পার্টির আয়োজন করেছি। ভাবলাম আপনি যদি বিকেল ৫টার দিকে আসতেন...

রিক খুশি হয়ে বললেন, "অবশ্যই! ছয় মাস একা থাকার পর মানুষের সাথে মেশার জন্য আমি মুখিয়ে আছি। অনেক ধন্যবাদ আপনাকে।"

ক্লিফ যাওয়ার জন্য ঘুরেও আবার থামল। একটু সতর্ক করে দিই—সেখানে কিন্তু প্রচুর মদ খাওয়া হবে।

রিক হাসলেন, কোনো সমস্যা নেই। ২৫ বছর পুলিশে ছিলাম, মদের সাথে পাল্লা দেওয়ার অভিজ্ঞতা আমার ভালোই আছে।

বিশালদেহী লোকটি আবার যাওয়ার সময় থেমে বলল, "খুব সম্ভবত সেখানে হাতাহাতি আর মারামারিও হতে পারে।

রিক উত্তর দিলেন, আরে আমি মানুষের সাথে মিলেমিশে থাকতে জানি, সামলে নেব। আমি আসছি, ধন্যবাদ।

ক্লিফ এবার বলল, আর সেখানে উদ্দাম শারীরিক সম্পর্কও হতে পারে।

এবার রিক বেশ উত্তেজিত হয়ে বললেন, এটা তো কোনো সমস্যাই না! ছয় মাস ধরে একা পড়ে আছি। আমি নিশ্চিত আসছি। আচ্ছা, ড্রেস কোড কী? মানে কী পরে আসব?

ক্লিফ শান্ত গলায় উত্তর দিল, যা খুশি পরে আসেন। পার্টিতে তো শুধু আমরা দুজনই থাকব!

পঠিত ... ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top