এক নারী তার স্বামীকে চমকে দেওয়ার জন্য একটা নতুন লাক্সারি আলমারি কেনার সিদ্ধান্ত নিলেন...
স্বামী অফিসে থাকা অবস্থায় তিনি সোজা দোকানে গিয়ে চমৎকার একটা আলমারি কিনে বাড়ি ফিরলেন। ম্যানুয়াল দেখে খুব সহজেই কাঠের আলমারিটি বানিয়ে ফেললেন।
বানানো শেষ করে খুশি মনে দাঁড়িয়ে আছেন, ঠিক তখনই বাড়ির সামনের রাস্তা দিয়ে একটা বাস চলে গেল। আর সাথে সাথেই আলমারির সব তক্তা খসে পড়ে পুরোটা দুমড়ে-মুচড়ে গেল! মহিলা অবাক হয়ে আবার যত্ন নিয়ে আলমারিটি সেট করলেন। সব একদম নিখুঁত মনে হচ্ছিল, কিন্তু কয়েক মিনিট পর আবার একটা বাস যেতেই আলমারিটা ভেঙে গুঁড়িয়ে গেল!
এবার মহিলা বিরক্ত হয়ে কাস্টমার কেয়ারে ফোন করে পুরো ঘটনা জানালেন। কাস্টমার কেয়ার থেকে আশ্বাস দেওয়া হলো। যে কারিগর এই আলমারির ডিজাইন করেছিলেন, তাকেই সরাসরি পাঠানো হলো। কারিগর নিজে দাঁড়িয়ে থেকে মহিলাকে দিয়ে আলমারিটি আবার জোড়া দেওয়ালেন। সবকিছু একদম ঠিকঠাক, কিন্তু পর মুহূর্তেই একটা বাস যেতেই আলমারিটা আবার ধসে পড়ল!
আসল সমস্যাটা কোথায় তা জানতে কারিগর আবার আলমারিটি বানিয়ে নিজেই সেটার ভেতরে গিয়ে লুকিয়ে দাঁড়ালেন, যাতে বাস যাওয়ার সময় ভেতরে কী ঘটছে তা নিজ চোখে দেখা যায়।
ঠিক সেই মুহূর্তে মহিলার স্বামী হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। প্রতিবেশীরা নাকি টেক্সট করে জানিয়েছে এক অজানা লোক ঘণ্টার পর ঘণ্টা তাদের ঘরে অবস্থান করছে! স্বামী রেগেমেগে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে আলমারির দরজা সজোরে খুলে ফেললেন।
ভেতরে সেই কারিগরকে দেখে স্বামী চিৎকার করে উঠলেন, তুই আমার বউয়ের আলমারির ভেতর কী করছিস?
কারিগর হতভম্ব হয়ে আমতা আমতা করে বললেন, আমি যে এখানে একটা বাসের জন্য অপেক্ষা করছি- এই কথা বললে কি আপনি বিশ্বাস করবেন?



পাঠকের মন্তব্য