ফাদার যেভাবে লোকটিকে পাপের হাত থেকে বাঁচালেন

৭১০ পঠিত ... ০০:১৪, মে ২৬, ২০২৬

 

 

এক ভদ্রলোক তার প্রিয় হ্যাটটি হারিয়ে ফেললেন। নতুন কেনার বদলে তিনি ভাবলেন, চার্চের লবি থেকে অন্য কারও একটা হ্যাট হাতিয়ে কেটে পড়বেন। কিন্তু চার্চে ঢুকতেই এক কর্মকর্তা তাকে একদম সামনের বেঞ্চে বসিয়ে দিলেন। লোকলজ্জার ভয়ে তিনি আর বের হতে না পেরে বাধ্য হয়ে পুরো ধর্মীয় বয়ান শুনলেন।
প্রার্থনা শেষে বের হওয়ার সময় যাজককে জড়িয়ে ধরে তিনি বললেন, ফাদার, আজ আমাকে মস্ত বড় পাপ থেকে বাঁচালেন! আমি আসলে হ্যাট চুরি করতে এসেছিলাম। কিন্তু আপনার মুখে দশটি আদেশ-এর বয়ান শুনে আমার চোখ খুলে গেছে।
যাজক খুশি হয়ে বললেন, তার মানে চুরি করিও না আদেশটি তোমার মন গলিয়েছে?
ভদ্রলোক মাথা নেড়ে বললেন, ধুর ফাদার, ওটা না! আপনি যখন ব্যভিচার করিও না বললেন, অমনি আমার চট করে মনে পড়ে গেল যে আমি আসলে আমার হ্যাটটা কার শোবার ঘরে ফেলে এসেছি!

৭১০ পঠিত ... ০০:১৪, মে ২৬, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top