এক রাজনীতিবিদ, এক তেল ব্যবসায়ী এবং তাদের পাইলট বিমান দুর্ঘটনায় পড়ে এক দ্বীপে আশ্রয় নিলেন। দ্বীপে খাবার খুঁজতে গিয়ে রাজনীতিবিদ ৪টি মাছ পেলেন, ব্যবসায়ী আনলেন রান্নার কাঠ, আর পাইলট পেলেন এক সিলগালা বোতল। প্রত্যেকে একটি করে মাছ পাওয়ার পর বাকি চতুর্থ মাছটি নিয়ে রাজনীতিবিদ ও ব্যবসায়ীর মধ্যে চরম মারামারি লেগে গেল।
ওদিকে পাইলটের হাতের বোতল ঘষা লেগে এক বিশাল জিন হাজির হলো সে পাইলটের তিনটি ইচ্ছা পূরণের কথা জানাল। পাইলটের অনুরোধে জেনী তিনজনকে একটি করে ইচ্ছা দিতে রাজি হলো।
পাইলট নিজের ইচ্ছা বলার আগেই রাজনীতিবিদ ক্ষোভে চেঁচিয়ে উঠলেন, দুনিয়ার সব লোভী মানুষ যেন এক নিমেষে গায়েব হয়ে যায়! বলে ব্যবসায়ীর দিকে ইঙ্গিত করল।
ব্যবসায়ী খেপে গিয়ে বললেন, তাহলে আমার ইচ্ছা, ওর মতো সব ক্ষমতালোভী মানুষ যেন চিরতরে ভ্যানিশ হয়ে যায়!
জ্বিন চিন্তিত হয়ে পাইলটের শেষ ইচ্ছা জানতে চাইলে সে বলল, আমার ভেঙে যাওয়া বিমানটা একদম নতুনের মতো ঠিক করে দাও।
বাকি দুজন অবাক হয়ে বললেন, তুমি যেকোনো কিছু চাইতে পারতে, তা না করে এই মামুলি জিনিস চাইলে?
পাইলট মুচকি হেসে বলল, আসলে আমি বিশ্বশান্তি চাইতে যাচ্ছিলাম, কিন্তু আপনাদের কাণ্ড দেখে মনে হচ্ছে, সেই ব্যবস্থা আপনারা দুজন ইতিমধ্যেই করে ফেলেছেন!
জ্বিনের কাছে পাইলট যে কারণে বেশি কিছু চাইল না



পাঠকের মন্তব্য