নষ্ট ঘড়ি কয়বার কু-কু করে

৩২১ পঠিত ... ১৮:৫৪, মে ২১, ২০২৬

এক লোক গেছে তার বন্ধুর জন্মদিনের পার্টিতে। তার বউ বার বার বলে দিয়েছে ১২টার আগে পার্টি থেকে না ফিরলে খবর আছে!

কিন্তু পার্টিতে লোকটার আর সময়ের খেয়াল নাই! বাসায় যখন মাতাল হয়ে ফিরছে তখন ভোর চারটা!
পা টিপে টিপে ঘরে ঢোকার সময় দেয়াল ঘড়িটা বাজল, কু-কু। বউ যেন টের না পায়, তাই মাতাল স্বামী নিজেও ঘড়ির সাথে আরও কয়েকবার কু-কু ডেকে শুয়ে পড়ল। ভাবল, বেঁচে গেছি!

পরদিন সকালে বউ জিজ্ঞেস করতে বলল, সে ১২টায় ফিরেছে। শুনে স্ত্রী বলল, আমাদের ওই ঘড়িটা ঠিক করা দরকার।

স্বামী নার্ভাস হয়ে জিজ্ঞেস করল, কেন?

স্ত্রী জবাব দিলেন, রাত ৪টায় ওটা একবার কু-কু করল, তারপর বলল ধুর শালার পেঁচা! আবার কু-কু ডেকে পাগলের মতো হাসল, তারপর আমার পাশে ধপাস করে শুয়ে পড়ল। সবশেষে আরেকবার বলল কু-কু!

৩২১ পঠিত ... ১৮:৫৪, মে ২১, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top