যে সুপার ডুপার অফারটা তাকে পেতেই হবে!

১৫ পঠিত ... ৪ ঘন্টা ৪০ মিনিট আগে

এক লোকের গাড়ির তেল প্রায় শেষ হয়ে আসছিল। পথে সে একটা পাম্প দেখল যেখানে বিশাল এক সাইনবোর্ড ঝুলছে:

ফুল ট্যাঙ্ক তেল নিলেই ফ্রিতে সেক্স করার সুবর্ণ সুযোগ!

লোকটা অফার দেখে লোভ সামলাতে পারল না। সে একদম কানায় কানায় ট্যাঙ্ক ফুল করল, টাকা দিল এবং তারপর কাউন্টারে থাকা লোকটাকে বলল, ভাই, এবার আমার সেই ফ্রি অফারটা দেন।

কাউন্টারের লোকটা বলল, ঠিক আছে, ০ থেকে ১০-এর মধ্যে যেকোনো একটা সংখ্যা বলেন।

লোকটা বলল, ৭।
কাউন্টারের লোকটা আফসোস করে বলল, আহারে! একদম কাছাকাছি ছিলেন। সংখ্যাটা ছিল ৮। পরের বার হয়ে যাবে।

তিন সপ্তাহ পর লোকটা আবার সেই পাম্পে এল, তবে এবার সাথে তার এক বন্ধুকেও নিয়ে এল। আবারও ট্যাঙ্ক ফুল করে সে ফ্রি অফারের কথা জিজ্ঞেস করল।

কাউন্টারের লোকটা বলল, ০ থেকে ১০-এর মধ্যে একটা সংখ্যা বলেন।
লোকটা বলল, ২।

লোকটা মাথায় হাত দিয়ে বলল, ইসস! কী যে কপাল আপনার! সংখ্যাটা ছিল ৩। আপনি জাস্ট একটুুুর জন্য মিস করলেন। পরেরবার চেষ্টা কইরেন, ভাগ্য এবার খুব একটা সহায় ছিল না।

দুই বন্ধু যখন গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, বন্ধুটি বলল, দোস্ত, আমার তো মনে হয় এটা পুরাই জালিয়াতি। ওরা তোরে কোনোদিনও জিততে দিবে না। এটা স্রেফ বেশি তেল বিক্রি করার একটা ধান্দা।

লোকটা দাঁত বের করে হাসল এবং বলল, না রে দোস্ত, জালিয়াতি না। আমার বউ তো এর মধ্যেই দুইবার জিতছে!

১৫ পঠিত ... ৪ ঘন্টা ৪০ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top