এক মহিলা তার ৫০তম জন্মদিন উপলক্ষে ৫০,০০০ টাকা খরচ করে চেহারার সার্জারি করালেন। এখন তাকে দেখতে একদম তরুণীদের মতো লাগছে। বাড়ি ফেরার পথে তিনি একটা নিউজস্ট্যান্ডে থামলেন পত্রিকা কেনার জন্য। বের হওয়ার আগে তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, কিছু মনে না করলে বলবেন কি, আমার বয়স কত হতে পারে?
দোকানদার উত্তর দিল, খুব বেশি হলে ৩২।
মহিলা খুশিতে গদগদ হয়ে বললেন, উঁহু! আমার বয়স ঠিক ৫০!
খানিক বাদে তিনি এক ম্যাকডোনাল্ডসে ঢুকলেন এবং কাউন্টারের মেয়েটিকেও একই প্রশ্ন করলেন।
মেয়েটি বলল, আমার মনে হয় ২৯। মহিলা চওড়া হাসি দিয়ে বললেন, না গো, আমি ৫০!
নিজের ওপর আত্মবিশ্বাস এবার তুঙ্গে! এরপর তিনি রাস্তার পাশের এক ক্যান্ডির দোকানে ঢুকলেন। ক্যান্ডি কেনার সময় দোকানের অ্যাসিস্ট্যান্টকেও সেই একই প্রশ্ন করলেন।
সে উত্তর দিল, উমম, আমি বলব ৩০।
মহিলা আবারও গর্ব করে বললেন, আমি কিন্তু ৫০, তবে প্রশংসার জন্য ধন্যবাদ!
বাসের জন্য অপেক্ষা করার সময় পাশে দাঁড়ানো এক বৃদ্ধকেও তিনি একই প্রশ্ন করলেন।
বৃদ্ধ উত্তর দিলেন, শুনুন ম্যাডাম, আমার বয়স ৭৮, চোখ দুটোও গেছে ঝাপসা হয়ে। তবে আমি যখন যুবক ছিলাম, তখন মহিলাদের বয়স বের করার একটা অব্যর্থ পদ্ধতি জানতাম। কথাটা শুনতে একটু অসভ্য শোনাতে পারে, কিন্তু আপনি যদি আপনার অন্তর্বাসের নিচে আমার হাত ঢুকাতে দেন, তবেই আমি একদম সঠিক বলতে পারব আপনার বয়স কত।
ফাঁকা রাস্তায় দুজনেই নিরব দাঁড়িয়ে রইলেন। শেষে কৌতূহল সামলাতে না পেরে মহিলা বলেই ফেললেন, ঠিক আছে, যা হওয়ার হবে, পদ্ধতিটা ট্রাই করুন!
বৃদ্ধটি তার ব্লাউজের নিচে হাত ঢুকিয়ে বেশ সময় নিয়ে খুব ধীরে ধীরে পরীক্ষা-নিরীক্ষা করতে লাগলেন। মিনিট দুয়েক এভাবে চলার পর মহিলা ধৈর্য হারিয়ে বললেন, ঠিক আছে, অনেক হয়েছে... এখন বলুন তো আমার বয়স কত?
বৃদ্ধ শেষবারের মতো একটু পরখ করে হাত সরিয়ে নিলেন এবং বললেন, ম্যাডাম, আপনার বয়স ঠিক ৫০ বছর!
মহিলা তো অবাক! চোখ কপালে তুলে বললেন, অবিশ্বাস্য! আপনি কীভাবে বুঝলেন?
বৃদ্ধ নির্লিপ্ত মুখে বললেন, আমি ম্যাকডোনাল্ডসে আপনার ঠিক পেছনেই লাইনে দাঁড়িয়ে ছিলাম!



পাঠকের মন্তব্য