আমাদের রাজনীতি নিয়ে আপনাদের এত সমস্যা কেন: সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত

১১ পঠিত ... ৩ ঘন্টা ৯ মিনিট আগে

সাম্প্রতিক সময়ে গুপ্ত রাজনীতি নিয়ে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা চলছে। টকশো থেকে শুরু করে ফেসবুক লাইভ, সব জায়গাতেই এখন একটাই প্রশ্ন: গুপ্ত রাজনীতি আসলে কতটা গুপ্ত? অনেকে একটি বিশেষ ছাত্র সংগঠনকে গুপ্ত রাজনীতি বন্ধের আহ্বানও জানিয়েছে। তাদের দাবি, রাজনীতি যদি করতেই হয়, তাহলে সেটা ওপেনলি করতে হবে।এত লুকোচুরি কেন?

বিষয়টিতে সাম্প্রতিক সময়কার ‘গুপ্তদের’ পাশাপাশি বেশ বিরক্ত হয়েছেন গুপ্ত বংশের রাজারাও। দীর্ঘদিন ইতিহাসের বইয়ের পাতায় শান্তিতে থাকার পর হঠাৎ করেই নিজেদের নাম নিয়ে এত আলোচনা দেখে তারা নাকি বেশ অবাক। এমনকি, আমাদের রাজনীতি নিয়ে আপনাদের এত সমস্যা কেন,লিখে টুইটও করেছেন রাজা সমুদ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্ত, দুজনই। টুইটের নিচে নাকি হাজার হাজার কমেন্ট জমেছে। কেউ লিখেছে, স্যার, আমরা আপনাদের কিছু বলিনি, আবার কেউ লিখেছে, ভাই, নামটা কাকতালীয়।

বিশেষ করে সমুদ্রগুপ্তকে বিষয়টি নিয়ে বেশ ক্ষিপ্ত দেখা যায়। তিনি বলেন, আর মানুষ পান না? বারবার শুধু আমাদের ওপরেই কেন? কেন? আমরা তো এতদিন চুপচাপ ইতিহাসে ছিলাম। হঠাৎ করে আবার আমাদের টেনে এনে আলোচনার কেন্দ্রবিন্দু বানানোটা ঠিক হচ্ছে না। তিনি আরও যোগ করেন, “আমাদের লিগ্যাসি ধরে রাখার জন্য কিছু মানুষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তারা ইতিহাস পড়ছে, গবেষণা করছে। আর আপনারা শুধু শুধু তাদের পেছনে লাগছেন। What is this behavior, bro?

এদিকে চন্দ্রগুপ্তও নাকি বিষয়টি নিয়ে কম যান না। তিনি ঘনিষ্ঠ মহলে আক্ষেপ করে বলেছেন, আমরা যখন সাম্রাজ্য চালাতাম, তখন এত প্রশ্ন কেউ করেনি। এখন হাজার বছর পরে এসে সবাই শুধু আমাদের নাম নিয়েই টানাটানি করছে।

১১ পঠিত ... ৩ ঘন্টা ৯ মিনিট আগে

Top