দশকের পর দশক ধরে ভক্তরা ভেবেছিলেন লানা দেল রে-র বিখ্যাত গান Summertime Sadness কোনো হারিয়ে যাওয়া প্রেম বা বিচ্ছেদের গল্প। কিন্তু আজ এক বিস্ফোরক সাক্ষাৎকারে মার্কিন এই পপ তারকা স্বীকার করেছেন, গানের সেই তীব্র বিষণ্ণতা আসলে প্রেমের জন্য নয়, বরং বাংলাদেশের বৈশাখী গরমে হিটস্ট্রোককিন্তু আজ এক বিস্ফোরক সাক্ষাৎকারে মার্কিন এই পপ তারকা স্বীকার করেছেন, গানের সেই তীব্র বিষণ্ণতা আসলে প্রেমের জন্য নয়, বরং বাংলাদেশের বৈশাখী গরমে ‘হিটস্ট্রোক’ থেকে বাঁচার আকুতি ছিল। থেকে বাঁচার আকুতি ছিল।
ফেনীর রোদই ছিল অনুপ্রেরণা। লানা জানান, ২০১২ সালে গানটি রিলিজ করার আগে তিনি গোপনে ছদ্মনামে বাংলাদেশ ভ্রমণে এসেছিলেন। সেই সময় ফেনীর মুন্সী বাড়ি রোডে দুপুরের রোদে দাঁড়িয়ে একটি ভ্যানে করে আইসক্রিম খাওয়ার চেষ্টা করছিলেন তিনি। লানা বলেন, আমি যখন গেয়েছিলাম Honey, I'm on fire, I feel it everywhere, মানুষ ভেবেছিল ওটা রূপক। আসলে ওটা রূপক ছিল না। ফেনীর ৩৮ ডিগ্রি গরমে আমার পিঠ আক্ষরিক অর্থেই পুড়ছিল। সেই আগুনের অনুভূতি থেকেই লিরিকটা মাথায় আসে।
লিপস্টিক যখন গলে যায় গানের সেই বিখ্যাত রেড ড্রেস নিয়ে প্রশ্ন করা হলে লানা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি লাল জামা পরে বের হয়েছিলাম ঠিকই, কিন্তু বাংলাদেশের হিউমিডিটিতে পাঁচ মিনিটের মাথায় আমার মেকআপ গলে নামতে শুরু করে। মেকআপ গলে যাওয়ার সেই কষ্ট থেকেই গানের ওই কান্নাসুর বা বিষণ্ণতার জন্ম। ওটা কোনো রোমান্টিক স্যাডনেস ছিল না, ওটা ছিল ঘাম আর ডাস্ট অ্যালার্জির সংমিশ্রণ।
আই উইল মিস ইউ ফরেভার আসলে কাকে বলা? গানের একটি অংশে লানা বলেন, I think I'll miss you forever। ভক্তরা ভাবতেন এটি তার প্রেমিকের উদ্দেশ্যে। লানা আজ পরিষ্কার করে দিলেন, প্রেমিক নয়, তিনি আসলে বাংলাদেশের সেই তালপাখা এবং ঠান্ডা লেবুর শরবতের কথা ভেবেই ওটা গেয়েছিলেন।
লানার এই স্বীকারোক্তির পর বাংলাদেশের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের একাংশ বলছেন, আমরা জানতাম! লানার ওই মন্থর কণ্ঠ আসলে ডিবির পানিশূন্যতার লক্ষণ ছিল।এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লানা দেল রে যদি বর্তমানে বাংলাদেশে আসতেন, তবে গানের নাম Summertime Sadness না হয়ে Extreme Heatwave Trauma হওয়ার সম্ভাবনা ছিল ১০০ শতাংশ।
সাক্ষাৎকারের শেষে লানা বাংলাদেশের বর্তমান তাপপ্রবাহে থাকা মানুষের উদ্দেশ্যে বলেন, বেশি করে ডাবের পানি খান, গামছা মাথায় দিন। সামারটাইম স্যাডনেস কাটিয়ে উঠতে এটাই একমাত্র উপায়।


