যে রাজনৈতিক কৌতুকটা আপনি যথেষ্ট আইকিউ না থাকলে বুঝবেন না

৩২৯০ পঠিত ... ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে

একজন লোক একটা বারে ঢুকল। বারের বারটেন্ডারটা একটা রোবট।

রোবট জিজ্ঞেস করল, আপনি কী নেবেন?

লোকটা বলল, মার্টিনি।

রোবট ফিরে এসে জীবনের সেরা মার্টিনি এনে দিল এবং বলল, আপনার আইকিউ কত?

লোকটা বলল, ১৬৮।

তারপর রোবট পদার্থবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন আর এআই মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা শুরু করল।

 

লোকটা বেরিয়ে গেল, কিন্তু কৌতূহল হলো। তাই সে আবার বারে ফিরে এলো।

রোবট বারটেন্ডার বলল, আপনি কী নেবেন?

লোকটা বলল, মার্টিনি।

আবারও রোবট দারুণ এক মার্টিনি বানিয়ে দিল এবং জিজ্ঞেস করল, আপনার আইকিউ কত?

লোকটা বলল, ১০০।

তখন রোবট ঘোরাঘুরি, বেড়ানো নিয়ে কথা বলা শুরু করল।

 

লোকটা বেরিয়ে গেল, কিন্তু বিষয়টা আরও মজার লাগল। তাই সে ভাবল আরেকবার চেষ্টা করবে।

সে আবার বারে ঢুকল।

রোবট বলল, আপনি কী নেবেন?

লোকটা বলল, মার্টিনি, আর রোবট আবার একটা চমৎকার মার্টিনি এনে দিল।

তারপর রোবট জিজ্ঞেস করল, আপনার আইকিউ কত?

লোকটা বলল, উহ… ধরো ৫০ মতো।

রোবট খুব কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, সবাই বাংলাদেশে গিয়া ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করেন। আপা কিন্তু দ্রুত আসতেছে।

৩২৯০ পঠিত ... ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top