নেটফ্লিক্সের নতুন অরিজিনাল সিরিজ: ‘ঢাকা-৮: ব্যাটল অফ দ্য রিলস

১৪ পঠিত ... ১৫:৪৭, ফেব্রুয়ারি ০৫, ২০২৬

19

বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে বিশ্বের মাথাব্যথা থাকুক না থাকুক, ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের ঘুম হারাম হয়ে গেছে ঢাকা-৮ আসন নিয়ে! মির্জা আব্বাস, নাসীরুদ্দীন পাটওয়ারি আর মডেল মেঘনা আলমের নির্বাচনী প্রচারণা এখন আর কেবল গলির মোড়ের মিছিলে সীমাবদ্ধ নেই; এটি এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ব্লকবাস্টার। ভিউয়ারশিপের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে ‘স্কুইড গেম’ আর ‘মানি হাইস্ট’-এর রেকর্ড!

নেটফ্লিক্সের কন্টেন্ট হেড (সাউথ এশিয়া) পপকর্ন চিবোতে চিবোতে বলেন, জনি ডেপ আর অ্যাম্বার হার্ডের ডিভোর্স ট্রায়াল মিস করে আমরা যে ভুল করেছি, ঢাকা-৮ এর ক্ষেত্রে তার পুনরাবৃত্তি চাই না। মির্জা আব্বাসের ক্লাসিক গডফাদার ভাইব, মেঘনা আলমের গ্ল্যামারাস ভ্লগিং আর নাসীরুদ্দীনের ডিজিটাল কান্নাকাটি—সব মিলিয়ে এটি একটি পিওর শেক্সপিয়রীয় ড্রামা! আমরা পুরো প্রচারণাকে ১০ পর্বের একটি লিমিটেড সিরিজ হিসেবে রিলিজ দিতে চাই।

নির্বাচন কমিশনের কাছে বিচিত্র আবদার

সিরিজের প্রোডাকশন ভ্যালু বাড়ানোর জন্য নেটফ্লিক্স থেকে নির্বাচন কমিশনকে (ইসি) এক ইমেইল বার্তায় অনুরোধ করা হয়েছে:

  • নির্বাচন পিছিয়ে দিন: প্রোডাকশন ডিজাইন আর ড্রোন শট নেওয়ার জন্য ভোট গ্রহণ অন্তত তিন মাস পিছিয়ে দেওয়া হোক।
  • স্লো-মোশন বুথ: ভোট দেওয়ার সময় ভোটাররা যেন একটু ‘সিনেমেটিক’ ভাব নিয়ে হাঁটেন, তার ব্যবস্থা করা।
  • অ্যাকশন ডিরেক্টর: মির্জা আব্বাস আর নাসীরুদ্দীনের পাল্টাপাল্টি ধাওয়ার দৃশ্যগুলো কোরিওগ্রাফ করার জন্য হলিউডের স্টান্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে।

‘বিপদ’-এ নাসীরুদ্দীন, ‘গ্যাংস্টার’ লুকে আব্বাস

বিষয়টি নিয়ে একটি ফেক ফেসবুক আইডি (যার প্রোফাইল পিকচার একটি বিষণ্ণ বিড়াল) থেকে নাসীরুদ্দীন পাটওয়ারি মন্তব্য করেন, নেটফ্লিক্স প্রচার করলে করুক, কিন্তু আমার ভয় হচ্ছে আমাকে তারা কেবল সাইড ক্যারেক্টার বানিয়ে রাখবে। ভিউ তো সব মির্জা আব্বাস ভাই আর মেঘনা আপা নিয়ে যাচ্ছেন। তাছাড়া আব্বাস ভাইয়ের যে গ্যাংস্টার সোয়্যাগ, উনার সামনে আমি তো কেবল একটা ‘ডিজিটাল ভিকটিম’! নেটফ্লিক্স যেন আমার কান্নার দৃশ্যে অন্তত একটা স্যাড বিজিএম (BGM) যোগ করে।

অন্যদিকে, মেঘনা আলমের ক্যাম্প থেকে জানানো হয়েছে, নেটফ্লিক্স যদি ওয়ান-টুকরো কোনো শাড়ি স্পনসর না করে, তবে তিনি কেবল রিলস দিয়েই প্রচারণা চালিয়ে যাবেন।

১৪ পঠিত ... ১৫:৪৭, ফেব্রুয়ারি ০৫, ২০২৬

Top