শিক্ষার্থীদের কাছে জুলাই অভ্যুত্থানের সঠিক ইতিহাস তুলে ধরবে আওয়ামীলীগ: বললেন হাসিনা

৭৪ পঠিত ... ১৫:৫০, ফেব্রুয়ারি ০৫, ২০২৬

16

সম্প্রতি জামায়াতে ইসলামি ঘোষণা দিয়েছে, তারা শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে। ঘোষণার পরপরই সাধারণ বিভ্রান্তিতে পড়লেও বিষয়টিকে “অনুপ্রেরণাদায়ক” হিসেবেই দেখছে আওয়ামী লীগ। জামায়াত ইতিহাস শেখাবে এই খবরে যখন লোকজন হাসাহাসিতে ব্যস্ত, ঠিক তখনই আওয়ামী লীগও ঘোষণা দিয়েছে, তারাও শিক্ষার্থীদের কাছে জুলাই অভ্যুত্থানের সঠিক ইতিহাস তুলে ধরবে। দলটির ভাষ্যমতে, ইতিহাস বিকৃতির এই প্রতিযোগিতায় একপাক্ষিক থাকা তাদের রাজনৈতিক দর্শনের সঙ্গে যায় না।

এ বিষয়ে দলের প্রধান শেখ হাসিনা দিল্লীর লুটিয়েন্স বাংলোর একটি বিশেষ গর্ত থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, রাজাকারের বাচ্চাদের আমি জুলাইয়ের সঠিক ইতিহাস শেখাবো। আমার সাজানো-গোছানো দেশটাকে এরা শেষ করে দিলো। আগেই ভালো ছিলাম। তখন অন্তত ইতিহাসের একটাই ভার্সন ছিল।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ‘সঠিক ইতিহাস’ শেখানোর জন্য আলাদা সিলেবাস তৈরি করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস শেখাবে আর আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানের এই দুটোর কম্বো একদম ডেডলি। এই কম্বো এতটাই ডেড যে, যাদের এই ইতিহাস শোনানো হবে তারা ‘জায়গায় খায়া জায়গায় ডেড’এর মতো ‘জায়গায় শুইনা জায়গায় ডেড’ হয়ে যাবে।

৭৪ পঠিত ... ১৫:৫০, ফেব্রুয়ারি ০৫, ২০২৬

Top