জিহবা দিয়ে চাটা রাস্তা ছাড়া কোথাও চলবেন না বলে জানালেন ঢাকা ১৭ আসনের জামায়াত প্রার্থী স ম খালিদুজ্জামান

৩০৭ পঠিত ... ১২ ঘন্টা ৩২ মিনিট আগে

ঢাকা ১৭ আসনের জামায়াত প্রার্থী স ম খালিদুজ্জামানের একটি ফেক ট্যুইটার অ্যাকাউন্ট থেকে আজ সকালে এক রহস্যময় পোস্ট ছড়িয়ে পড়ে। সে পোস্টটিতে লেখা ছিলো জিহবা দিয়ে চাটা রাস্তা ছাড়া তিনি আর কোনো রাস্তায় পা রাখবেন না। পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি হয় রাজনীতিতে আদর্শের বদলে কি এবার ‘চাটা অবকাঠামো’ই নতুন মানদণ্ড?

তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সংশ্লিষ্ট ফেক অ্যাকাউন্ট থেকে দ্রুতই জানানো হয়, আইডিটি হ্যাক হয়েছিল। একইসঙ্গে দাবি করা হয়, চাটা রাস্তার প্রতি তার কোনো ব্যক্তিগত ফেটিশ নেই, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক ষড়যন্ত্র। যদিও হ্যাকের এই ব্যাখ্যা দেওয়ার আগেই সামাজিক মাধ্যমে আরেকটি ভিডিও নতুন করে আলোচনায় আসে।

ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টে দায়িত্বরত এক আর্মি অফিসারের সঙ্গে স ম খালিদুজ্জামানের তীব্র বাকবিতণ্ডা হচ্ছে। গানম্যান নিয়ে প্রবেশে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে বলতে শোনা যায়, তারেক রহমানের জন্য জিহবা দিয়ে রাস্তা চেটে দিলে আমার জন্য কেন দেওয়া হচ্ছে না? পাশাপাশি নিজেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবেও বলতে শোনা যায় তাকে। রাজনৈতিক বিশেষ-অজ্ঞরা জানিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য এমন গর্বিত আজ পর্যন্ত কাউকে দেখা যায়নি। সুস্থ ধারার রাজনৈতিক চর্চার এটি এক বিরল উদাহরণ। এর জন্য হলেও তিনি একটু চাটা ডিজার্ভ করেন।  

ঘটনাটি জানাজানি হতেই তীব্র প্রতিবাদ জানায় সুশীল বট সমাজ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না। রাস্তা চেটে দিলে সবার জন্যেই চাটতে হবে। চেটে দেওয়া পরিস্কার রাস্তা দিয়ে হাঁটার অধিকার সবার আছে।

৩০৭ পঠিত ... ১২ ঘন্টা ৩২ মিনিট আগে

Top