শফিকুর রহমানের প্রতি খোলা চিঠি

১০ পঠিত ... ১ ঘন্টা ৩০ মিনিট আগে

মুহতারাম শফিক সাহেব,

ক্যায়সে হ্যায় আপ? কাম তো বিলকুল আচ্ছা নেহি কিয়া আপনে! আপনার গত রজনীর কাণ্ডকারখানা শুনিয়া পরলোকধামে বসিয়াও আজ আমার পিলে চমকাইয়া যাইতেছে। লোকে বলিতেছে, আপনি নাকি এখন ‘চুমু শফিক’ হইয়া গিয়াছেন? তওবা তওবা! লানত হ্যায়! ভাবিতেও ঘেন্না হইতেছে! আবার শুনিলাম, আপনি নাকি কাল রাতে ফুল হাতে শহীদ মিনারে গিয়া মস্তক অবনত করিয়াছেন? বলি, আপনার কি কাণ্ডজ্ঞানের আকাল পড়িল? আকল কিয়া ঘাস খানে গ্যালো?

আমরা যৌবনকালে উর্দুর প্রেমে গদগদ হইয়া বলিয়াছিলাম যে বাংলা ভাষার আন্দোলনটা একটা ঐতিহাসিক ভুল ছিল; আমরা তো নিখাদ পাক-প্রেমী হিসেবেই নাম কামাইয়াছিলাম। কিন্তু আপনি দেখি এখনকার পোলাপানদের ভোট পাইবার লোভে মহা মুনাফেকি শুরু করিয়াছেন! গায়ের চামড়া বাঁচাইতে স্বাধীনতার পক্ষের লোক সাজিয়া যে প্রকার অভিনয় কাল রাতে দেখাইলেন, তাহাতে আমাদের পুরান আমলের ইজ্জত ধূলিসাৎ হইয়াছে। ইয়ে কাইসা তামাশা কিয়া ভাই? ভোটের লাইনে দাঁড়াইয়া আপনি যেভাবে ভোল বদলাইতেছেন, তাহাতে আপনাদের মতো নরম হৃদয়ের মানুষের তো জামাত করিবার কোনো যোগ্যতাই নাই। শহীদ মিনারের সোপানে পা রাখিবার আগে দর্পণে নিজের মুখখানি একবার দেখিয়া লইলে পারিতেন; নচেৎ ইতিহাসের ভূত তো এখন আপনার ঘাড়ে চাপিয়াই বসিল! দিল মে বহুত চোট লাগা হ্যায়!

 

ইতি

আপনার পূর্বসূরি ও আদর্শিক পথপ্রদর্শক,

গোলাম আযম

১০ পঠিত ... ১ ঘন্টা ৩০ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top