দ্য ম্যান ফ্রম টরেড

৪৭৪ পঠিত ... ১৮:০৯, অক্টোবর ০২, ২০২৩

The-man-from-Tored

প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব আছে কি নেই এ নিয়ে মানুষের কৌতূহল অনেক পুরোনো। তবে ১৯৫৪ সালে জাপানের টোকিও বিমানবন্দরের এই ঘটনাটি বেশ আলোড়ন ফেলে এর প্রকৃষ্ট উদাহরণ হিসেবে। জন অ্যালেন জেগ্রাস নামের এই যাত্রীটি অন্য সব স্বাভাবিক যাত্রীর মতোই নামেন টোকিওর হানেদা বিমানবন্দরে।

 যখন এয়ারপোর্টের লোকেরা তার কাগজপত্র চেক করেন তখন দেখা যায় তার সমস্ত কাগজপত্রই ঠিকঠাক কিন্তু একটা সমস্যা আছে। তার পাসপোর্ট ছিল ‘টরেড’ নামক একটি দেশের যে দেশটির পৃথিবীর বুকে কোনো অস্তিত্বই নেই।

কিন্তু সেই লোকটি রীতিমতো অবাক হয়ে যায় এবং ক্রমাগত বলতে থাকে যে তার দেশ টরেড গত ১০০০ বছর ধরে আছে এবং তার দেশের সুদীর্ঘ ইতিহাসও আছে। জাপান বিমানবন্দরে কেউ তার দেশের নাম শোনেনি শুনে সে প্রচন্ড বিস্মিত হয়ে যায়। বিমানবন্দরে এ নিয়ে পড়ে যায় হুলস্থুল অবস্থা।

এরপর সেই লোকটিকে বিশ্বের ম্যাপে তার দেশটিকে দেখাতে বলা হয়। ম্যাপে সে ফ্রান্স এবং স্পেনের মাঝামাঝি একটি দেশকে দেখায়। কিন্তু মজার বিষয় হলো তিনি যে দেশটিকে দেখান তার নাম, ‘প্রিন্সিপালিটি অফ আন্ডোরা’ (Principality of Andorra)

জন অ্যালেনের অবস্থা তখন কাঁদো-কাঁদো। সে বলতে থাকে যে সে কিছুই বুঝতে পারছে না কেন তার দেশ টরেডের অন্য নাম ম্যাপে দেওয়া আছে। শুধু তাই নয়, কোনদিনও Andorra নামক কোন দেশের নাম সে শোনেনি।

উপস্থিত লোকদের মতে জেগ্রাসের হাব-ভাব, আচরণ এত স্বাভাবিক ছিল যে তাকে দেখে একটুও মনে হয়নি যে সে মিথ্যা কথা বলছে। তাছাড়া একমাত্র দেশের নাম বাদে তার সমস্ত কাগজপত্র ছিলো একদম ঠিকঠাক।

এরপরে জাপান বিমানবন্দর থেকে তাকে একটি হোটেলের সবচেয়ে উঁচু তলার একটি ঘরে আটক করে রাখা হয়। জাপান বিমানবন্দরের কর্মীরা তাকে ঠগ / ক্রিমিনাল হিসাবে সন্দেহ করেছিলেন। সেই রাতে তার ঘরের বাইরে দুই জন পাহারাদারও রাখা হয়।

কিন্তু পুরো ঘটনাটা গায়ে কাঁটা দিলো তখনই যখন পরের দিন ঘরের দরজা খুলে দেখা যায় যে সে আর নেই! বন্ধ ঘরের ভেতর থেকে বেমালুম গায়েব হয়ে যায় সে। এমনকি তার পাসপোর্ট কাগজাদি যা জাপান বিমানবন্দরে জমা রাখা হয়েছিল সেগুলিও সমস্ত গায়েব হয়ে যায়! তার কাগজগুলো থাকলেও এ বিষয়ে পরবর্তীতে আরও অনুসন্ধান করা যেতো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলোও আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি।

ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ সত্যি হয়ে থাকলে এর একমাত্র ব্যাখ্যা প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব—এমনটাই দাবি করেছে মানুষ। হয়তো এই মহাবিশ্বে আমাদের পৃথিবীর মতোই একটা দুনিয়া আছে কোথাও, সেখান থেকেই হয়তো ভুল করে আমাদের বিশ্বে চলে আসে এই টরেড নামক দেশের বাসিন্দাটি।

এ নিয়ে পরবর্তীতে বানানো হয়েছে সিনেমা, লেখা হয়েছে বই। তবে এতকিছুর পরও টরেড রহস্যকে অমীমাংসিতই বলা যায়।

 

বইটির গুডরিডস লিংক:

https://www.goodreads.com/en/book/show/48910373

 

শর্ট ফিল্মটির আইএমডিবি লিংক:

https://www.imdb.com/title/tt5440294/?ref_=ext_shr

৪৭৪ পঠিত ... ১৮:০৯, অক্টোবর ০২, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top