এপস্টেইনের গোপন সেই দ্বীপ ও মার্গারিটা

৮০৩ পঠিত ... ১৮:০২, ফেব্রুয়ারি ০৭, ২০২৬

লেখা: মাহবুব আলম মুন্না 

এপস্টেইন ফাইলের একটা ভয়াবহ ঘটনার কথা বলি।

এপস্টেইনের গোপন দ্বীপে একবার পাঁচ মাস বয়সী শিশুসহ মার্গারিটা নামের এক নারীকে নিয়ে আসা হয়। ৯ জন এলিট তাকে বিভিন্ন কায়দায় ধর্ষণ ও নির্যাতন করতে প্রস্তুত তখন!

এলিটরা যখন দেখলো মার্গারিটা কোনোভাবেই তাদের কথামতো রাজি হচ্ছিল না, তখন তারা রুমের পাশে থাকা ছোট্ট মাঠে আগুন ধরিয়ে ওখানে মার্গারিটার বাচ্চাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিলো।

এই পরিস্থিতিতে মার্গারিটা তার বাচ্চার জীবনকে অগ্রাধিকার দিলো। অতএব, তার সাথে যা হওয়ার, তা-ই হলো! এলিটরা তাকে যে কারণে নিয়ে এসেছিল, তা সুদে-আসলে আদায় করে নিল।

টানা ধর্ষণ ও নির্যাতনের এক পর্যায়ে মার্গারিটা জ্ঞান হারিয়ে ফেলে। তবুও চললো নির্যাতন। জ্ঞান ফেরার পর মার্গারিটা ও তার বাচ্চাকে সেই আগুনে ধাক্কা মারা হয়। মার্গারিটা ও তার বাচ্চা আগুনে পুড়লেও ঘটনাচক্রে বেঁচে যায়।

ঐ মুহূর্তে কিচেনে তখন বড় একটি পাতিলে পানি গরম করা হচ্ছিল। এলিটদের কেউ একজন একটা বাচ্চাকে ধরে এনে সে পাতিলে ঢুকিয়ে দেয়। এই বাচ্চার ভাগ্য আর সহায় হয়নি। বাচ্চাটা সিদ্ধ হয়ে তৎক্ষনাৎ মৃত্যুবরণ করলো!

না ভাই, এই নারীর নাম মার্গারিটা না; ওনার নাম ভানু বেগম।

এই ঘটনা এপস্টেইনের কোনো গোপন দ্বীপে ঘটেনি; ঘটেছে প্রকাশ্য দিনদুপুরে টাঙ্গাইলে।

উল্লিখিত ৯ জন ব্যক্তি পশ্চিমা এলিট নয়; তারা ছিলো পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকার।

আমি জানি, জামায়াত-শিবিরের বহু লোক এই লেখাটা পড়বে এবং শেষ প্যারার টুইস্টের আগ পর্যন্ত সব এক বাক্যে বিশ্বাস করবে। যখনই এরা তাদের ধর্ষক-খুনি ভাই পাকিস্তানি আর্মি এবং আইডল রাজাকারদের নাম দেখবে, তখনই এই ডকুমেন্টেড ইতিহাস তাদের কাছে মিথ্যা হয়ে যাবে। এভাবেই এদেরকে ব্রেইনওয়াশ করা হয়েছে।

চোখ আছে, পড়তে পারে, তবুও অন্ধত্ব নিয়েই জীবন পার করে দেয়!

 

তথ্যসূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড

৮০৩ পঠিত ... ১৮:০২, ফেব্রুয়ারি ০৭, ২০২৬

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top