ক্ষমা চাওয়া ও করে দেওয়া বিষয়ক উপদেষ্টা রাখলেন জামায়াত আমির

৫৫ পঠিত ... ১৬:৩৬, ফেব্রুয়ারি ০২, ২০২৬

গতকাল সারাদিন ধরে দেশের অনলাইন দুনিয়ার প্রধান আলোচনার বিষয় ছিল জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা। কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া একটি কটাক্ষমূলক পোস্ট ঘিরে শুরু হয় তুমুল সমালোচনা। পরবর্তীতে অবশ্য জানানো হয়, পোস্টটি আমির সাহেব লেখেননি, লিখেছে হ্যাকার।

এরপর পরিস্থিতি সামাল দিতে নিজ হ্যাকড হওয়া আইডির পোস্টের জন্যও ক্ষমা চান আমির সাহেব। বিশ্লেষকদের মতে, এটিই সম্ভবত দেশের প্রথম ঘটনা যেখানে একজন মানুষ এমন কিছুর জন্য ক্ষমা চান, যেটা তিনি করেননি। উল্লেখ্য, এর কিছুদিন আগেই গোপালগঞ্জ সফরে গিয়ে পূর্বের সবকিছুর জন্য সেখানকার মানুষদেরও ক্ষমা করে আসেন তিনি। এই দুই ঘটনার পর এক সমালোচক মন্তব্য করেন, দুই দিনের দুনিয়ায় তিনদিনই আমির সাবরে ক্ষমা কইরা আর ক্ষমা চাইয়া কাটাইতে হয়। লোকটার জন্য সত্যিই মায়া হয়।

এই ধারাবাহিক ক্ষমা সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন জামায়াত আমির। তিনি নিয়োগ দিয়েছেন ‘ক্ষমা চাওয়া ও করে দেওয়া বিষয়ক উপদেষ্টা’। এই উপদেষ্টার কাজ হবে। সকালে কার কাছে ক্ষমা চাইতে হবে তালিকা করা, দুপুরে কাকে ক্ষমা করে দিতে হবে সেটা ঠিক করা এবং হঠাৎ কোনো আইডি হ্যাক হলে আগাম ক্ষমার চাওয়ার পোস্ট প্রস্তুত রাখা।

৫৫ পঠিত ... ১৬:৩৬, ফেব্রুয়ারি ০২, ২০২৬

Top