আলবটরদের জীবনের কট খাওয়া, স্ট্রাগল আর মাঝেমধ্যে আইডি হ্যাক হয়ে ধরা খাওয়ার বেদনা নিয়ে আসছে নতুন রাজনৈতিক ফ্যান্টাসি সিনেমা ‘বট খেলো কট’। জানা গেছে, সিনেমার কাহিনির একটা বড় অংশ জুড়ে থাকবে সেই বট সাম্রাজ্যের অধিপতির উত্থান-পতনের গল্প। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বট সাম্রাজ্যের অধিপতির আইডি হ্যাক হয়ে ধরা খাওয়া বিষয়টিও থাকবে সিনেমাটিতে।
সিনেমাটির প্রধান চরিত্রের জন্য ভাবা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের কাউকে। নির্মাতাদের ভাষ্য, ফ্যাসিবাদী আমলে হাসিনা সরকারের লুঙ্গির নিচে নিরাপদে লুকিয়ে থাকা গুপ্ত বটদেরই প্রকৃত অভিনয় ক্ষমতা রয়েছে। তাছাড়া বাস্তব জীবনের অভিজ্ঞতা থাকায় এদের দিয়ে অভিনয় করাতে বিশেষ বেগ পেতে হবে না।
পাশাপাশি কাস্টিং কলের শর্ত হিসেবে আরও জানা গেছে, দিনে অন্তত ৫০টা কমেন্ট করার ক্ষমতাসম্পন্ন, ৩০ মিনিটের মধ্যেই নিজের হ্যাক হওয়া আইডি ফিরিয়ে আনার দক্ষতা এবং বিরোধী মনোভাবের মানুষদের ট্যাগিং দেওয়ার স্কিল থাকলে পাওয়া যাবে অগ্রাধিকার। নির্মাতারা জানিয়েছেন, কাস্টি কল করার ঘণ্টাখানেকের মধ্যেই কয়েক লাখ বটের আবেদনের সোদনে তাদের মেইলবক্স ব্লক হয়ে ওস্তাদ আমারে একটু পানি দেবেন মোডে চলে গিয়েছে।


