সম্প্রতি নারী প্রার্থী ডাক্তার মণীষার সাথে বসে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন চরমোনাই পীর সাহেব। বিষয়টি নিয়ে হাসাহাসি হলেও তিনি জানিয়েছেন নিজ সিদ্ধান্তে তিনি অটল থাকবেন।
পীর সাহেবের একটি ফেক ঘনিষ্ঠ মহল জানায়, বিষয়টি শুধু বসে কথা বলা পর্যন্ত সীমাবদ্ধ নয়। নারীদের সাথে একই বাতাসের অক্সিজেন গ্রহণও নাকি ক্ষতিকর। তাই নতুন এক ভাবনায় আছে, ‘মহিলাশূন্য বাতাস অঞ্চল’ ঘোষণা। ইতোমধ্যে বিজ্ঞানীরা চিন্তায় পড়েছেন, কারণ অক্সিজেন তো লিঙ্গভেদ করে না। তবে পীর সাহেবের সমর্থকদের যুক্তি পরিষ্কার, বিজ্ঞান যা বোঝে না, পীর সাহেব তা আগেই বোঝেন। এদিকে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, যদি বাতাসেও নারী-পুরুষ ভাগ হয়, তাহলে পরের ধাপে কী? আলাদা সূর্যের আলো? নারী-মুক্ত ছায়া? নাকি পুরুষদের জন্য স্পেশাল ‘হালাল অক্সিজেন’ বাজারে আসছে?
বিষয়টি জানার পর বিশ্বের বাঘাবাঘা বিজ্ঞানীরা জানিয়েছেন পীর সাহেবের সমস্যার সমাধান একটাই। উনি যদি নাসায় জয়েন করেন মঙ্গলগ্রহে চলে যেতে পারেন তবে একবারে নারীশূন্য পরিবেশে থাকতে পারবেন। এ ব্যাপারে পীর সাহেবের মতামত জানার জন্য ফোন দেওয়া হলে তিনি আমাদের কলটি কেটে দেন।


