আমাদের আমির নয় ওটা বলিউডের আমিরের অ্যাকাউন্ট ছিলো, বললেন এক জাশি বট

৯৯ পঠিত ... ১৪:২৭, ফেব্রুয়ারি ০১, ২০২৬

গতকাল হঠাৎ করেই জামায়াত আমিরের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ আখ্যা দিয়ে একটি টুইট প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। টুইটটি ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলা হয় এবং জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।

তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় ওঠার পর পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে জাশি বটসমাজ। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামলে নাম প্রকাশে অনিচ্ছুক এক গুপ্ত জাশি বট আমাদের প্রতিবেদককে জানান, এইটা আমাদের আমিরের একাউন্টই না। এইটা বলিউডের আমির, আমির খান ভাইয়ের অ্যাকাউন্ট। আপনারা না বুঝে জামায়াতের উপর দোষ দিচ্ছেন।

বলিউডের আমির কেন হঠাৎ বাংলায় টুইট করবেন এমন প্রশ্নে ওই জাশি বট কিছুটা বিচলিত হয়ে বলেন, আমির খান ভাই অনেক সামাজিক সচেতন মানুষ। উনি ‘থ্রি ইডিয়টস’ বানাইছেন, আবার চাইলে থ্রি টাইমলাইন্সেও টুইট করতেই পারেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বলিউডের আমির খান এই ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, আমি শুধু অভিনয় করি, এত অভিনয় একসাথে করা আমার পক্ষে সম্ভব না।

৯৯ পঠিত ... ১৪:২৭, ফেব্রুয়ারি ০১, ২০২৬

Top