দেশের ৬৪ জেলায় ১২৮টি বিভাগ করার ঘোষণা জামায়াত আমিরের

২২ পঠিত ... ১৩:২৩, ফেব্রুয়ারি ০২, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ একটি ফেক এক্স আইডি থেকে এক অভূতপূর্ব ঘোষণায় দেশের ৬৪টি জেলাকে মোট ১২৮টি বিভাগে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘যদি আমরা ক্ষমতায় আসি, প্রত্যেক জেলায় কমপক্ষে দুটো করে বিভাগ গঠন করা হবে, একটা উত্তর এবং একটা দক্ষিণ অংশ। এতে দেশের প্রশাসনিক দক্ষতা দ্বিগুণ হবে এবং জনগণের সুবিধা বেড়ে যাবে।’  ক্ষমতায় না আসলেও জনমতের চাপে এই সংস্কার বাস্তবায়িত হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

আমিরের এই ঘোষণা এসেছে কয়েকদিন আগের কুমিল্লা ও নোয়াখালী জনসভার পরিপ্রেক্ষিতে, যেখানে তিনি শুধুমাত্র দুই জেলাকে বিভাগ ঘোষণা করে সন্তুষ্ট না হয়ে পুরো দেশকে ‘বিভাগীয় স্বর্গরাজ্য’ পরিণত করার স্বপ্ন দেখিয়েছেন।

‘দেশে এখন মাত্র ৮টা বিভাগ আছে, এটা তো অপর্যাপ্ত। আমি না এলে কেউ বুঝতই না যে বিভাগ ছাড়া দেশ চলতে পারে না।’ বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই প্রতিশ্রুতি দিয়ে আমির প্রমাণ করেছেন যে বিভাগের অভাবে দেশের অর্থনীতি, শিক্ষা এবং স্বাস্থ্য সবকিছু থমকে আছে। উদাহরণস্বরূপ, যদি প্রত্যেক জেলায় দুটো বিভাগ হয়, তাহলে ঢাকা জেলা ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ বিভাগে বিভক্ত হবে, যাতে ট্রাফিক জ্যাম দুই ভাগে ভাগ হয়ে অর্ধেক হয়ে যাবে। ‘এটা বিজ্ঞানসম্মত।’—যোগ করেছেন আমিরের এক সমর্থক, যিনি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে বিভাগ না থাকলে লোকেরা নিজের জেলা চিনতে পারে না।

প্রতিশোধের রাজনীতি নিয়ে তার অবস্থান আরও মহানুভব। ‘প্রতিশোধ হারাম, তাই আমরা সবাইকে ক্ষমা করে দেব, কিন্তু শুধু যদি তারা আমাদের ভোট দেয়। অতীত নিয়ে নাড়াচাড়া করব না, কারণ অতীতে যা হয়েছে তা তো পাকিস্তানি সেনাবাহিনীর দোষ, আমাদের কী।’ এই বার্তা দিয়ে আমির প্রমাণ করেছেন যে অতীত ভুলে যাওয়াই উন্নয়নের চাবিকাঠি, বিশেষ করে যখন বিভাগের মতো জরুরি কাজ হাতে থাকে।

ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে থাকে, যেখানে সমর্থন ও সমালোচনা দুটোই উঠে আসে একজন নেটিজেন লিখেছেন, ‘আমির না এলে আমরা বুঝতামই না যে বিভাগ ছাড়া দেশের কোনো অস্তিত্ব নেই। এবার প্রত্যেক গ্রামকেও বিভাগ করুন।’ বিশ্লেষকরা বলছেন, এই প্রতিশ্রুতি ফেব্রুয়ারির নির্বাচনে ভোট প্রভাবিত করতে পারে, তবে বাস্তবায়ন হলে দেশের মানচিত্র ও প্রশাসনিক কাঠামোতে নতুন পরিবর্তন দেখা দিতে পারে।

২২ পঠিত ... ১৩:২৩, ফেব্রুয়ারি ০২, ২০২৬

Top